পুণ্যবানদের চোখে শীতকাল

ইসলামের পুণ্যবান পূর্বসূরিরা হলেন সালাফ। সালাফরা শীতকে ভালোবাসতেন। কারণ তারা জানতেন এটা অলসতার মৌসুম নয়; এটা আল্লাহর আরো কাছে যাওয়ার সময়।# উমর (রা.) বলতেন, ‘শীতকাল ইবাদতকারীদের জন্য এক বড় গনিমত।’

# ইবনু মাসউদ (রা.) যখন শীত আসত, তখন বলতেন, ‘শীতকে স্বাগত! এই মৌসুমে বরকত নেমে আসে, রাত দীর্ঘ হয় ইবাদতের জন্য আর দিন সংক্ষিপ্ত হয় রোজার জন্য।’

# ইয়াহইয়া ইবনু মু’আজ (রহ.) বলতেন, ‘রাত দীর্ঘ; ঘুম দিয়ে একে ছোট করে দিও না। ইসলাম পবিত্র; গুনাহ দিয়ে একে কলুষিত কোরো না।’

# উবাইদ ইবনু উমায়ের (রহ.) শীত এলে বলতেন, ‘হে কোরআনের অনুসারীরা! তোমাদের রাত দীর্ঘ হয়েছে, তাই দাঁড়িয়ে নামাজ আদায় করো। তোমাদের দিন ছোট হয়েছে, তাই রোজা রাখো।’

# ইমাম ইবনু রজব (রহ.) বলেছিলেন, ‘শীত হলো মুমিনের বসন্ত। যেমন বসন্তে গাছ নতুন করে সবুজ হয়, তেমনি শীতে মুমিনের ঈমান সতেজ হয়ে ওঠে। এ সময়ে রোজা রাখো, নিজেকে সংযত করো। রাতে দাঁড়াও, হৃদয় খুলে দাও। কোরআনের আয়াতে আয়াতে নিজের ক্লান্ত আত্মাকে বিশ্রাম দাও।’

[ইবনু রজব হাম্বলী (রহ.), লাতায়িফুল মাআরিফ, পৃ. ৩২৬-৩২৮ থেকে চয়নকৃত ও সংক্ষেপিত]

লেখক: আতিকুর রহমান নাগরী

আরও পড়ুন

মক্কার হারাম এলাকার সীমানা ও প্রবেশের আদব

ইসলামে হারাম শরিফ বিশেষ সম্মানিত স্থান। হারাম শরিফে মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে হত্যা, মারামারি, যুদ্ধ-বিগ্রহ, দ্বন্দ্ব-কলহ করা হারাম। হারামের সীমানার ভেতরে কোনো পশু-পাখি, জীব-জন্তু...

আরও পড়তে পারেন

মক্কার হারাম এলাকার সীমানা ও প্রবেশের আদব

ইসলামে হারাম শরিফ বিশেষ সম্মানিত স্থান। হারাম শরিফে মুশরিকদের প্রবেশ নিষিদ্ধ। সেখানে হত্যা, মারামারি, যুদ্ধ-বিগ্রহ, দ্বন্দ্ব-কলহ করা হারাম। হারামের সীমানার ভেতরে কোনো পশু-পাখি, জীব-জন্তু...

হজ পালনে আরো কড়াকড়ি আরোপ সৌদির

চলতি হজ মৌসুম ঘিরে সৌদি আরব কঠোর বিধিনিষেধ আরোপ করেছে। এখন থেকে কোনো ভিজিট ভিসা দিয়ে হজ পালন করা যাবে না বলে জানিয়েছে দেশটির...

শাওয়ালের ছয় রোজা একাধারে রাখা কি জরুরি

শাওয়াল মাসে ছয়টি রোজা রাখা সুন্নত। আল্লাহর রাসুল (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) নিজে এ আমল করেছেন এবং আমল করার নির্দেশ দিয়েছেন। শাওয়ালের ছয় রোজার...