back to top
Friday, February 27, 2026
Homeআইন-আদালতচানখারপুল হত্যা মামলার রায় কাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি

চানখারপুল হত্যা মামলার রায় কাল সরাসরি সম্প্রচার করবে বিটিভি

চানখারপুলে শহীদ আনাসসহ ছয়জনকে হত্যা মামলার রায় ঘোষণা করা হবে মঙ্গলবার (২০ জানুয়ারি)। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ মামলার রায় ঘোষণা করবে। সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশ টেলিভিশন।

এ মামলায় গ্রেপ্তার হওয়া চার আসামি হলেন— শাহবাগ থানার সাবেক ওসি (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।

পলাতক রয়েছেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল।

উল্লেখ্য, গত ১৪ জুলাই চানখারপুলের মামলাটির পলাতক চার আসামিসহ আটজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

২০২৪ সালের ৫ আগস্ট চানখারপুল এলাকায় শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে গুলি চালায় পুলিশ। এতে বহু হতাহতের ঘটনার পাশাপাশি শাহরিয়ার খান আনাস, শেখ জুনায়েদ, মো. ইয়াকুব, মো. রাকিব হাওলাদার, মো. ইসমামুল হক ও মানিক মিয়া শাহরিক নিহত হন।

বিষয় ভিত্তিক সংবাদ

সর্বাধিক পঠিত