মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদের আত্মসমর্পণ

মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি জামায়াতের সাবেক রোকন (সদস্য) আবুল কালাম আজাদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন। বুধবার সকালে তিনি আত্মসমর্পণ করেন।

এর আগে গত বছরের ২২ অক্টোবর পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদের সাজা এক বছরের জন্য স্থগিত করেছে সরকার। স্বরাষ্ট্র মন্ত্রণালয় (কারা-২) শাখা থেকে জারি করা এক আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়। আদেশে তার বিরুদ্ধে প্রদত্ত দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণপূর্বক আপিল দায়েরের শর্তে এক বছরের জন্য স্থগিত করা হয়।

মাওলানা আবুল কালাম আজাদকে ২০১৩ সালের ২১ জানুয়ারি মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। ট্রাইব্যুনাল-২-এর তৎকালীন চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আদালত তাকে মৃত্যুদণ্ড দেন। ওই সময় থেকে তিনি পলাতক ছিলেন।

আরও পড়ুন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ দুই বন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন কয়েদি ও অন্যজন সাজাপ্রাপ্ত বন্দি। মারা...

আরও পড়তে পারেন

কেন্দ্রীয় কারাগারে অসুস্থ দুই বন্দির মৃত্যু হয়েছে ঢাকা মেডিকেলে

ঢাকার কেরানীগঞ্জে অবস্থিত কেন্দ্রীয় কারাগারের দুই বন্দি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তাদের মধ্যে একজন কয়েদি ও অন্যজন সাজাপ্রাপ্ত বন্দি। মারা...

জিয়াউর রহমান হত্যা মামলায় মোজাফফর ট্রাইব্যুনালে

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যা মামলায় অভিযুক্ত মোজাফফর হোসেনকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বুধবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলে এ শুনানি হবে।

শিশু জুলিয়া হত্যায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আমীর হোসেনকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ

চট্টগ্রামের হাটহাজারীতে ২১ বছর পর শিশু জুলিয়া আক্তার ধর্ষণ ও হত্যা মামলায় মৃত্যুদণ্ড থেকে আমীর হোসেন ওরফে জামালকে খালাস দিয়ে পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে...