বিশ্বব্যাংকে ইন্টার্নশিপ, স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের সুযোগ

বিশ্বব্যাংক দিচ্ছে ইন্টার্নশিপের সুযোগ। এ ইন্টার্নশিপ যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি বা বিশ্বব্যাংকের কোনো কান্ট্রি অফিসে হবে। স্নাতক ও স্নাতকোত্তরে অধ্যয়নরত শিক্ষার্থীরা এ ইন্টার্নশিপের জন্য আবেদন করতে পারবেন। ১৯ জানুয়ারি ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে।

এই ইন্টার্নশিপ একটি অনন্য সুযোগ, যেখানে শিক্ষার্থীরা কাজ করার পাশাপাশি ফাইন্যান্স, উদ্ভাবন ও বৈশ্বিক উন্নয়ন বিষয়ে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জন করার সুযোগ পাবেন। এই ইন্টার্নশিপকে শিক্ষার্থীদের জন্য অন্যতম সেরা ইন্টার্নশিপ হিসেবে ধরা হয়।

এই ইন্টার্নশিপে ইন্টার্নরা নিজেদের দক্ষতা ঝালিয়ে নিতে পারবেন এবং বিশ্বের অন্যতম শীর্ষ সংস্থা ও ব্যাংকের সঙ্গে কাজের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। এখানে শুধু বিদ্যমান আর্থিক বাজারে কাজ নয়, নতুন বাজার তৈরিতেও অবদান রাখার সুযোগ থাকবে।

এটি বিশ্বব্যাংকের অনন্য প্রোগ্রাম, যা বিশেষভাবে স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের জন্য।

ইন্টার্নশিপের জন্য আবেদন করতে চাইলে—

বিশ্বব্যাংক বৈচিত্র্যকে মূল্য দেয়। বিভিন্ন পেশাগত ও একাডেমিক পটভূমির যোগ্য ব্যক্তিদের এ ইন্টার্নশিপ আবেদন করার জন্য উৎসাহিত করেছে বিশ্বব্যাংক। বিশ্বসেরা প্রতিভাকে আকর্ষণ করতে চায় বিশ্বব্যাংক। এ জন্য আবেদন আহ্বান করেছে। আবেদনের জন্য—

  • আন্ডারগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য আবেদন করতে চাইলে চূড়ান্ত বর্ষের স্নাতক শিক্ষার্থী হতে হবে
  • পোস্টগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য অবশ্যই মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী হতে হবে
  • দুই ট্র্যাকেই ০ থেকে ৬ বছরের পেশাগত অভিজ্ঞতা থাকতে পারে
  • শক্তিশালী কম্পিউটিং এবং অন্য প্রযুক্তিগত দক্ষতা আবেদনকে আরও শক্তিশালী করবে।

বিশ্বব্যাংক ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে আগ্রহীদের আরও জানার সুযোগ করে দেয়। এ জন্য আছে ইন্টার্নশিপ তথ্য সেশন। এসব সেশনে আবেদনের প্রক্রিয়া এবং প্রার্থীদের কী কী যোগ্যতা প্রয়োজন, তার বিস্তারিত জানানো হয়। এ প্রোগ্রামটি উন্নয়নে ক্যারিয়ার গড়তে আগ্রহী আন্ডারগ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত। ২৭ জানুয়ারি ২০২৬ (https://tinyurl.com/4nmdk3m6 লিংকে), ৯ ফেব্রুয়ারি ২০২৬ (https://tinyurl.com/4emwywt4) দুটি সেশন অনুষ্ঠিত হবে। দুই সেশনের লিংকে ইন্টার্নশিপ প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত জানা যাবে।

শিক্ষার্থীদের জন্য নির্দেশনা—

আবেদনের জন্য World Bank Internship Portal ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন আগ্রহীরা।

আবেদনের প্রক্রিয়া কী

  • বায়োডাটা (সিভি)
  • কেন আপনি আগ্রহী, তার বিবরণপত্র
  • শিক্ষা ট্রান্সক্রিপ্টের প্রমাণ
  • আন্ডারগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আপনি চূড়ান্ত বর্ষের স্নাতক শিক্ষার্থী
  • পোস্টগ্র্যাজুয়েট ট্র্যাকের জন্য ট্রান্সক্রিপ্টে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে যে আপনি মাস্টার্স ডিগ্রি বা পিএইচডি অধ্যয়নরত শিক্ষার্থী
  • অসম্পূর্ণ আবেদন গ্রহণ করা হবে না
  • আবেদন জমা দিলে আর পরিবর্তন বা আপডেট করা যাবে না
  • আবেদন পাঠানোর পরে আবেদন নম্বরসহ বিশ্বব্যাংকের কাছ থেকে একটি ই–মেইল পাবেন আবেদনকারী।

নির্বাচিত হলে কখন জানতে পারবেন

ইন্টারভিউয়ের ডাক পেলে ২০২৬ সালের মার্চের মধ্য আবেদনকারী প্রার্থীকে জানানো হবে। কারণ, নির্বাচনপ্রক্রিয়া মার্চ ২০২৬-এ অনুষ্ঠিত হবে। এ ব্যাচের ইন্টার্নশিপ শুরু হবে ২০২৬ সালের এপ্রিলে। ইন্টার্নশিপের মেয়াদ এপ্রিল থেকে সেপ্টেম্বর পর্যন্ত, ইন্টার্নরা এই সময়ের মধ্যে যেকোনো সময় শুরু করতে পারবেন।

আবেদনের শেষ তারিখ

আবেদন চলবে ১৭ ফেব্রুয়ারি ২০২৬ পর্যন্ত।

আবেদনে কী কী প্রয়োজন

  • জীবনবৃত্তান্ত (সিভি)
  • স্টেটমেন্ট অব ইন্টারেস্ট
  • স্নাতক ডিগ্রিতে তালিকাভুক্তির প্রমাণপত্র।
  • আবেদনে যোগ্যতার মানদণ্ড
  • আন্ডারগ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে। 
  • ইংরেজিতে পারদর্শী হতে হবে। তবে ফ্রেঞ্চ, স্প্যানিশ, রুশ, আরবি, পর্তুগিজ ও চীনা ভাষা জানা থাকলে বাড়তি সুবিধা;
  • কম্পিউটিংয়ে এবং অন্য যেকোনো দক্ষতা বাড়তি যোগ্যতা হিসেবে দেখা হবে।

সুযোগ-সুবিধা 

  • ঘণ্টাপ্রতি বেতন দেওয়া হবে। 
  • ভ্রমণ খরচ বাবদ ৩ হাজার ডলার মিলবে। বাংলাদেশি টাকায় ৩ লাখ ৫৭ হাজার ৮১৩ টাকা। 


ইন্টার্নশিপের তথ্য

  • আবেদন শেষে আগামী মার্চে সাক্ষাৎকারের জন্য ডাক পাবেন আবেদনকারীরা। 
  • এপ্রিলের মধ্যে নির্বাচন প্রক্রিয়া শেষ হবে।
  • সব কার্যক্রম শেষে ২০২৫ সালের মে মাসে শুরু হবে ইন্টার্শশিপ প্রোগ্রাম। 
  • আগামী বছরের মে থেকে আগস্ট পর্যন্ত চলবে ইন্টার্নশিপ।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন। 

আরও পড়ুন

অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগেই ঠিক করেছিল

ছবি তোলা ও টিকটক তৈরি করার সূত্রে গড়ে ওঠে পরিচয়। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা।...

আরও পড়তে পারেন

অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগেই ঠিক করেছিল

ছবি তোলা ও টিকটক তৈরি করার সূত্রে গড়ে ওঠে পরিচয়। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা।...

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত আছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে তাঁর দেশ প্রস্তুত আছে। তবে বর্তমান পরিস্থিতিতে শান্তির কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়, সে জন্য আরাগচি কূটনীতির পথ খোলা রাখার পক্ষেও কথা বলেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথাগুলো বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করেন আরাগচি। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল। পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে যুদ্ধের দামামা। এর পর থেকে ইরান–যুক্তরাষ্ট্রের দফায় দফায় যুদ্ধ চলছে। সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতি আরও বেড়েছে।

গ্রিনল্যান্ডে দুটি বড় সামরিক ঘাঁটি বানাবে যুক্তরাষ্ট্র

ডেনমার্কের সঙ্গে নতুন একটি চুক্তির আওতায় কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ অঞ্চল গ্রিনল্যান্ডে দুটি বিশাল সামরিক ঘাঁটি নির্মাণ করবে যুক্তরাষ্ট্র। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, এই চুক্তির ফলে ওই অঞ্চলের নিরাপত্তার ওপর যুক্তরাষ্ট্রের পাকাপোক্ত বা ‘স্থায়ী নিয়ন্ত্রণ’ প্রতিষ্ঠিত হবে। খবর আনাদোলু এজেন্সির। নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে ট্রাম্প বলেন, ‘আমরা দ্রুতই উপযুক্ত জায়গায় বড় সামরিক উপস্থিতি গড়ে তোলার কাজ শুরু করব। সেখানে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি নির্মাণ করা হবে।’ ডেনমার্ক ও গ্রিনল্যান্ডের সঙ্গে হওয়া এই চুক্তির সুবাদে গ্রিনল্যান্ডের নিরাপত্তা এবং অন্যান্য সব বিষয়ের ওপর ওয়াশিংটনের পূর্ণ কর্তৃত্ব থাকবে বলে জানান ট্রাম্প। তিনি বলেন, এর মাধ্যমে শুধু আমেরিকা মহাদেশ নয়, বরং ইউরোপসহ বিশ্বের অন্যান্য অঞ্চল রক্ষায় যা করা দরকার, তা করার পূর্ণ ক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে চলে আসবে।