ফাঁস হয়ে গেছে মেসিদের পাসপোর্ট

লিওনেল মেসির পাসপোর্ট নম্বর কত? সাধারণের কাছে এই তথ্য এত দিন গোপন থাকলেও এখন থেকে আর না–ও থাকতে পারে।

মঙ্গলবার আইসল্যান্ডের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচের আগে আর্জেন্টিনা দলের প্রতে৵ক খেলোয়াড়ের পাসপোর্টের তথ্য ফাঁস হয়ে গেছে—যার মধ্যে লিওনেল মেসিও রয়েছেন। গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অফিশিয়াল টিম শিটে তালিকাভুক্ত পাসপোর্ট নম্বরগুলো গণমাধ্যম ও জনসাধারণের কাছে পাঠানোর আগে ঝাপসা করে দেওয়ার কথা ছিল; কিন্তু আলাবামার জর্ডান-হেয়ার স্টেডিয়ামে সেগুলো কোনো রকম সম্পাদনা ছাড়াই বিতরণ করা হয়।

৮৮ হাজার দর্শকে ঠাসা ম্যাচটা আর্জেন্টিনা জিতেছে ৩-০ গোলে। হ্যামস্ট্রিং ইনজুরি থেকে ফিরে মেসি দ্বিতীয়ার্ধে মাঠে নামার মাত্র দুই মিনিটের মধ্যে গোল করেন।

মেসির থ্রু থেকে বল পাওয়ার পর লাওতারো মার্তিনেজকে পেনাল্টি বক্সে ফেলে দেওয়া হলে ফাউলের বাঁশি বাজান রেফারি। ঠান্ডা মাথায় পেনাল্টি থেকে গোল করে মেসি গড়েন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি বয়সে পেনাল্টিতে গোল দেওয়ার নতুন রেকর্ড। এর আগে ১৯৫৭ সাল থেকে এই রেকর্ড ধরে রেখেছিলেন আনহেল লাব্রুনা।

১৭ জুন আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে মেসিদের বিশ্বকাপ অভিযান।

আরও পড়ুন

এই স্পেন না জিতলে অবিচার হতো

ফুটবল তাহলে এভাবেও খেলা যায়! পাসের পর পাস আর প্রেসিংয়ের পর প্রেসিংয়ে প্রতিপক্ষের দম আটকে শেষ দিকে গোল করে ম্যাচটা নিজের নামে করে নেওয়া।...

আরও পড়তে পারেন

এই স্পেন না জিতলে অবিচার হতো

ফুটবল তাহলে এভাবেও খেলা যায়! পাসের পর পাস আর প্রেসিংয়ের পর প্রেসিংয়ে প্রতিপক্ষের দম আটকে শেষ দিকে গোল করে ম্যাচটা নিজের নামে করে নেওয়া।...

মেসি নামের অশ্রুনদী

খেলা শেষের বাঁশি বাজল। স্পেনের কয়েকজন খেলোয়াড়কে অভিনন্দন জানালেন লিওনেল মেসি। তারপর ধীরে বসে পড়লেন মাঠেই। একা। ঠিক যেমন কোনো রাজা তাঁর শেষ যুদ্ধের...

মেসিকে বিভ্রান্ত করতে গিয়ে উল্টো জাগিয়ে তুলেছি

বিশ্বকাপ সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হারের পর লিওনেল মেসির সঙ্গে ম্যাচের মধ্যে হওয়া উত্তপ্ত মুহূর্ত নিয়ে মুখ খুলেছেন ইংল্যান্ডের মিডফিল্ডার জুড বেলিংহাম। তিনি...