প্রথমবারের মতো ৮ বিভাগেই রাবির ভর্তি পরীক্ষা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো দেশের আটটি বিভাগীয় শহরের আঞ্চলিক কেন্দ্রগুলোতেই অনুষ্ঠিত হবে। নতুন আঞ্চলিক কেন্দ্র হিসেবে বরিশাল বিভাগ যুক্ত হওয়ায় এবার আট বিভাগেই পরীক্ষার সুযোগ পাচ্ছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার সকাল ১০টায় উপাচার্যের কার্যালয়ে অনুষ্ঠিত ভর্তি উপকমিটির দ্বিতীয় সভায় এ সিদ্ধান্ত বিবেচনায় নেওয়া হয়।

বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান বলেন, ভর্তি উপকমিটির প্রথম সভায় ঢাকা, রাজশাহী, রংপুর, খুলনা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট—এই সাতটি বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তবে পরবর্তীতে বরিশাল বিভাগের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের দাবির বিষয়টি মাথায় রেখে উপকমিটির দ্বিতীয় সভায় বরিশালকেও আঞ্চলিক কেন্দ্র হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব বিবেচনা ও গ্রহণ করা হয়েছে।

তিনি আরো জানান, এবারের ভর্তি পরীক্ষা ‘বি’ ইউনিট (বাণিজ্য) দিয়ে শুরু করার সুপারিশ করেছে ভর্তি উপকমিটি। প্রস্তাবিত প্রাথমিক সময়সূচি অনুযায়ী—আগামী বছরের ৮ জানুয়ারি ‘বি’ ইউনিট (বাণিজ্য), ৯ জানুয়ারি ‘সি’ ইউনিট (বিজ্ঞান) এবং ১৬ জানুয়ারি ‘এ’ ইউনিটের (মানবিক) পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।

এ ছাড়া ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদনের সময়সীমা চলতি বছরের ১২ নভেম্বর থেকে ২৭ নভেম্বর পর্যন্ত নির্ধারণের প্রস্তাব করেছে ভর্তি উপকমিটি।

আরও পড়ুন

মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে ঢাবি-এএফডির যৌথ গবেষণার উদ্যোগ

বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)। জলবায়ু পরিবর্তন কীভাবে...

আরও পড়তে পারেন

মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে ঢাবি-এএফডির যৌথ গবেষণার উদ্যোগ

বাংলাদেশে মানবাধিকার ও জলবায়ু নীতি নিয়ে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের সম্ভাবনা নিয়ে আলোচনা করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় ও ফরাসি উন্নয়ন সংস্থা (এএফডি)। জলবায়ু পরিবর্তন কীভাবে...

চুয়েটে উপাচার্য বদলে এত ক্ষোভ কেন

উপাচার্যকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সেই আন্দোলনেই আটকে গেছে তাঁদের পরীক্ষা। ইতিমধ্যে অন্তত ছয় বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। ক্লাসও বন্ধ। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তবু আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

রাবির হলে ঘুমন্ত শিক্ষার্থীর পায়ে কালাচ সাপের দংশন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শহীদ শামসুজ্জোহা হলের একটি কক্ষে ঘুমন্ত অবস্থায় নুরনবী ইসলাম নামে এক শিক্ষার্থীর পায়ে কালাচ সাপ দংশন দিয়েছে। রোববার (২৭ সেপ্টেম্বর) ভোর সাড়ে...