― Advertisement ―

spot_img

কেন মানুষ অদ্ভুত সব ষড়যন্ত্র তত্ত্বে (Conspiracy Theory) বিশ্বাস করে?

মহামারী, রাজনৈতিক সংকট বা যেকোনো বড় বিপর্যয়ের পরপরই চারদিকে নানা রকম গুজব আর ষড়যন্ত্র তত্ত্ব ছড়িয়ে পড়ে। মানুষ কেন ভিত্তিহীন এসব কথায় এত সহজে...
Homeবৃত্তের বাইরেমশা মারতে আসছে এআই চালিত খুদে ড্রোন

মশা মারতে আসছে এআই চালিত খুদে ড্রোন

মশার উপদ্রব থেকে বাঁচতে কয়েল বা ক্ষতিকর রাসায়নিক স্প্রের দিন হয়তো শেষ হতে চলেছে। আমেরিকান স্টার্টআপ প্রতিষ্ঠান ‘টরনিওল’ (Tornyol) তৈরি করছে কৃত্রিম বুদ্ধিমত্তাসম্পন্ন এমন এক খুদে ড্রোন, যা মাঝ আকাশে উড়ন্ত মশাকে খুঁজে বের করে নিখুঁতভাবে শিকার করতে পারবে। মাত্র ৪০ গ্রামের এই মাইক্রো-ড্রোনগুলোতে স্মার্টফোনের মাইক্রোফোন, আল্ট্রাসনিক সেন্সর এবং বিশেষ সফটওয়্যার ব্যবহার করা হয়েছে।

এগুলো আল্ট্রাসনিক পালস পাঠিয়ে মশার ডানার নির্দিষ্ট শব্দ বা ডপলার সাউন্ড সিগনেচার শনাক্ত করতে পারে, যার ফলে অন্যান্য সাধারণ পোকা থেকে মশাকে সহজেই আলাদা করা যায়। সম্প্রতি প্রতিষ্ঠানটির সহ-প্রতিষ্ঠাতা অ্যালেক্স টোসেইন্ট একটি ভিডিও প্রকাশ করেছেন। সেখানে পরীক্ষামূলকভাবে ড্রোনটিকে একটি মথকে মাঝ আকাশে ধাওয়া করে সফলভাবে ভূপাতিত করতে দেখা যায়।

নির্মাতাদের দাবি, ভবিষ্যতে এই ড্রোনগুলো দলবদ্ধভাবে কাজ করবে এবং এমন মাত্র ১০টি ড্রোন মিলে পুরো ১ বর্গকিলোমিটার এলাকার সব মশা ধ্বংস করতে সক্ষম হবে। প্রচলিত রাসায়নিক মশা নিধন পদ্ধতির চেয়ে এটি ১০০ গুণ বেশি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব হবে। মশা নিধনের এই অবিশ্বাস্য প্রযুক্তিটি আপনাদের কাছে কেমন লাগলো?