ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক আতিকুর রহমানের সই করা পৃথক অফিস আদেশ ও বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সাময়িক বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন বাংলা বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের মেহেদী হাসান এবং ২০২৪-২৫ শিক্ষাবর্ষের আবদুর রউফ ও মোসাব্বির হোসেন।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ক্যাম্পাসে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে গত মঙ্গলবার অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গতকাল দুপুর ১২টায় প্রক্টর মো. শাহীনুজ্জামানের সভাপতিত্বে প্রক্টরিয়াল বডি, ছাত্র উপদেষ্টা এবং বাংলা ও আইসিটি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়। পরে দুপুরে প্রক্টরিয়াল বডি ও ছাত্র-উপদেষ্টার সমন্বয়ে আরেকটি জরুরি সভা অনুষ্ঠিত হয়। এসব সভার সিদ্ধান্তের ভিত্তিতে শৃঙ্খলা ভঙ্গের দায়ে ওই তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘটনার মূল কারণ উদ্‌ঘাটন, দায়ী ব্যক্তিদের শনাক্ত এবং শাস্তির ধরন নির্ধারণ করে চূড়ান্ত সুপারিশ দিতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে খালেদা জিয়া হলের প্রভোস্ট এ এস এম আয়নুল হক আকন্দকে আহ্বায়ক এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের উপ-রেজিস্ট্রার সালাউদ্দিন মোল্লাকে সদস্যসচিব করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন ছাত্র উপদেষ্টা মামুন আল রশীদ, পরিবহন প্রশাসক শেখ মোহাম্মদ আবদুর রউফ ও সহকারী প্রক্টর জাকির হোসেন।

আরও পড়ুন

অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগেই ঠিক করেছিল

ছবি তোলা ও টিকটক তৈরি করার সূত্রে গড়ে ওঠে পরিচয়। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা।...

আরও পড়তে পারেন

অপ্রতিমকে হত্যার ছক ৭ দিন আগেই ঠিক করেছিল

ছবি তোলা ও টিকটক তৈরি করার সূত্রে গড়ে ওঠে পরিচয়। এরপর লোভ হয় আইফোনের প্রতি। ঘটনার প্রায় এক সপ্তাহ আগে থেকে শুরু হয় পরিকল্পনা।...

চুয়েটে উপাচার্য বদলে এত ক্ষোভ কেন

উপাচার্যকে ফিরিয়ে আনার দাবিতে আন্দোলনে নেমেছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) শিক্ষার্থীরা। সেই আন্দোলনেই আটকে গেছে তাঁদের পরীক্ষা। ইতিমধ্যে অন্তত ছয় বিভাগের বিভিন্ন বর্ষ ও সেমিস্টারের চূড়ান্ত পরীক্ষা স্থগিত হয়েছে। ক্লাসও বন্ধ। শিক্ষার্থীদের কেউ কেউ শিক্ষাবর্ষ পিছিয়ে যাওয়ার আশঙ্কা করছেন। তবু আন্দোলনকারীরা বলছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।

যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে ইরান প্রস্তুত আছে

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি গতকাল রোববার বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে ‘ধ্বংসাত্মক’ যুদ্ধ করতে তাঁর দেশ প্রস্তুত আছে। তবে বর্তমান পরিস্থিতিতে শান্তির কোনো সুযোগ যেন হাতছাড়া না হয়, সে জন্য আরাগচি কূটনীতির পথ খোলা রাখার পক্ষেও কথা বলেছেন। মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজের ‘মিট দ্য প্রেস’ অনুষ্ঠানে অংশ নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ কথাগুলো বলেন। জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে সফর করেন আরাগচি। ইরানে গত ২৮ ফেব্রুয়ারি হামলা চালায় যুক্তরাষ্ট্র–ইসরায়েল। পাল্টা পদক্ষেপ নেয় তেহরান। পুরো উপসাগরীয় অঞ্চলে ছড়িয়ে পড়ে যুদ্ধের দামামা। এর পর থেকে ইরান–যুক্তরাষ্ট্রের দফায় দফায় যুদ্ধ চলছে। সংকটের জেরে বিশ্ববাজারে জ্বালানি পণ্যের দাম বেড়েছে। মূল্যস্ফীতি আরও বেড়েছে।