রবীন্দ্রনাথের গ্রাফিতি বিকৃতির চেষ্টা, মামলায় গ্রেপ্তার চার

রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি নষ্ট ও বিকৃত করার চেষ্টার ঘটনায় করা মামলায় চারজনকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। তাদের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য, রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড এবং ধর্মীয় সম্প্রীতি বিনষ্টের চেষ্টার অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আ এন এম আয়াস (২৯), মো. সাকিবুল হাসান (১৯), মো. সুজন মিয়া (১৮) ও মারজিয়া খন্দকার রিমি (২৭)।

রোববার (১১ অক্টোবর) ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) শেখ জাহিদুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, ধর্মীয় সম্প্রীতিতে আঘাতের চেষ্টা এবং উসকানিমূলক বক্তব্যের বিষয়গুলো মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

শাহবাগ থানার পুলিশ বাদী হয়ে মামলাটি করেছে। এতে দণ্ডবিধির ১২০খ, ১৫৩ক ও ২৯৫ক ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গত শনিবার দুপুরে সেগুনবাগিচায় শিল্পকলা একাডেমির সামনের দেয়ালে রবীন্দ্রনাথ ঠাকুরের গ্রাফিতি বিকৃত ও নষ্ট করার চেষ্টার অভিযোগে এক নারীসহ চারজনকে আটক করা হয়। পরবর্তী সময়ে দায়ের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়।

আরও পড়ুন

সালমান মুক্তাদির ইস্যুতে ক্ষোভ প্রকাশ করেছেন জামাতের আমির

আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুর ইস্যুতে প্রতিবাদ জানিয়ে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ক্ষোভ প্রকাশ করে বলেছেন, ‘হ্যাঁ, এর শেষ হবে একদিন, ইনশাআল্লাহ।’ রোববার নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে এসব কথা বলেন তিনি। শফিকুর রহমান বলেন, ‘গভীর রাতে জুলাইযোদ্ধা ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সালমান মুক্তাদিরের স্টুডিওতে চাঁদাবাজদের হানা, ভাঙচুর, লুটতরাজ ও তাণ্ডব। মাঝে মাঝে মধু আহরণকারী চাঁদাবাজরা মৌচাক মনে করে ভিমরুলের চাকেও ঢিল ছুড়ে দেয়। তখন সেই ঢিল বুমেরাং হয়ে তাদের দিকেই ফিরে আসে।’

আরও পড়তে পারেন

ঢাকায় ৯ ঘণ্টায় ৪৯ মিলিমিটার বৃষ্টি, হঠাৎ এই বৃষ্টি কেন

এক দিনের মধ্যে একেবারে উল্টে গেল আবহাওয়া পরিস্থিতি। আজ রোববার রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হয়েছে। এর মধ্যে সবশেষ ৯ ঘণ্টায় রাজধানীতে ৪৯ মিলিমিটার...

ঢাকায় দুপুরের মধ্যে বজ্রবৃষ্টির আভাস

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় সকাল থেকে হালকা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।সোমবার...