back to top
Saturday, February 28, 2026
Homeবিনোদননেপালে বাংলাদেশের দুই সিনেমা

নেপালে বাংলাদেশের দুই সিনেমা

নবম নেপাল আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের জন্য নির্বাচিত হয়েছে বাংলাদেশের দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র। একটি শাহরিয়ার আজাদের ‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’; আরেকটি ফখরুল আলমের ‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’। ২ থেকে ৬ এপ্রিল কাঠমান্ডুতে হবে উৎসব।

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজিয়নস’ নিয়ে নির্মাতা শাহরিয়ার আজাদ জানান, এক জোড়া কবুতরকে ঘিরে গল্প। সঙ্গে জড়িয়ে আছে তাঁর শৈশবের স্মৃতি। নির্মাতার ভাষ্যে, ‘যশোর জেলার ঝিকরগাছার প্রত্যন্ত এক এলাকায় আমার বেড়ে ওঠা। আমার স্বল্পদৈর্ঘ্যের মধ্য দিয়ে শৈশবের নানা অনুভূতি তুলে ধরেছি। আমার দেখা গ্রামীণ নানা ঘটনা যেমন এতে আছে, তেমনি গ্রামীণ জনজীবন, প্রকৃতি এবং ভেতরের জটিল আবেগ গল্পে প্রকাশ পেয়েছে।’ এতে অভিনয় করেছেন এস কে শাহরিয়ার ও শাহীন হোসাইন।

‘দ্য পেয়ার অব হোয়াইট পিজন্স’–এর পোস্টার। নির্মাতার সৌজন্যে

‘মেমোরিজ অ্যান্ড মিজারিস’ নিরীক্ষাধর্মী সিনেমা, যেখানে স্বর্গ ও পৃথিবীর মাঝামাঝি এক অদ্ভুত অবস্থানে আটকে থাকা একটি আত্মার যাত্রা দেখানো হয়। সেই আত্মা নিজের জীবনের দুটি ভিন্ন অধ্যায় ফিরে দেখে। এক অধ্যায়ে সে একজন লেখক, যে মানুষের গল্প খুঁজে বেড়ায়, অনুভূতি আর অভিজ্ঞতার ভাষা খোঁজে; আরেক অধ্যায়ে সে একজন পাদরি—যুদ্ধবিধ্বস্ত সময়ের সাক্ষী, যে মানুষের কষ্ট, অপরাধবোধ ও স্বীকারোক্তি শুনে অভ্যস্ত। ফখরুল আলমের সিনেমাটিতে অভিনয় করেছেন শরিফ সিরাজ ও খালিদ হাসান।

বিষয় ভিত্তিক সংবাদ

সর্বাধিক পঠিত