ইলিয়াস কাঞ্চনের ফেরার প্রত্যাশায় তারকারা

দীর্ঘদিন ধরে ক্যানসারের সঙ্গে লড়াই করে লন্ডনে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও ‘নিরাপদ সড়ক চাই’-এর প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। এরই মধ্যে দ্বিতীয় দফায় তার ক্যামোথেরাপি চলছে। এই থেরাপি চলবে আগামী মে মাস পর্যন্ত। এরপর জার্মানিতে নিয়ে গিয়ে একটি ভ্যাকসিন দেওয়া হবে। তারপর যদি তার শরীর অনেকটাই ঠিকঠাক হয়ে যায়, তবেই দেশে ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানালেন নিরাপদ সড়ক চাইয়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ।

এদিকে ইলিয়াস কাঞ্চনের সহশিল্পীরাও অপেক্ষায় আছেন চিকিৎসা শেষে সুস্থ হয়ে তিনি দেশে ফিরবেন। ইলিয়াস কাঞ্চনের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা মিশা সওদাগর।

মিশা সওদাগর বলেন, ‘কাঞ্চন ভাই সুস্থ হয়ে দ্রুত আমাদের মাঝে ফিরে আসুক এটাই আমাদের প্রত্যাশা। তিনি ভীষণ ভালো মনের একজন মানুষ এবং একজন গুণী অভিনেতা। বাংলাদেশের চলচ্চিত্রে তার অনেক অবদান রয়েছে।’

চিত্রনায়িকা চম্পা বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে বহু সিনেমায় অভিনয় করেছি। আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন দ্রুত সুস্থ হয়ে তার পরিবারের কাছে ফিরতে পারেন।’

নায়িকা শাবনাজ বলেন, ‘কাঞ্চন ভাই আমাদের চলচ্চিত্রের গর্ব। পাশাপাশি নিরাপদ সড়ক চাই নিয়ে তিনি যুগের পর যুগ যে আন্দোলন করে গেছেন, তা প্রজন্মের পর প্রজন্মের কাছে দৃষ্টান্ত হয়েই থাকবে। আমি তার পূর্ণাঙ্গ সুস্থতা কামনা করছি।’

চিত্রনায়িকা পপি বলেন, ‘কাঞ্চন ভাইয়ের সঙ্গে অনেক সিনেমায় অভিনয় করেছি। তিনি আমাকে খুব স্নেহ করতেন। নানান সময়ে তার কাছ থেকে নানান পরামর্শ নিয়েছি। নিঃসন্দেহে তিনি ভালো মনের একজন মানুষ। এমন একজন মানুষ আজ জীবন নিয়ে যুদ্ধ করছেন। তার এই যুদ্ধ যেন দ্রুত শেষ হয়ে যায় এই দোয়াই করছি। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন এমনটাই চাওয়া।’

ইলিয়াস কাঞ্চন অভিনীত প্রথম সিনেমা ‘বসুন্ধরা’ মুক্তি পায় ১৯৭৭ সালে। সুভাষ দত্ত পরিচালিত এই সিনেমায় তিনি ববিতার বিপরীতে অভিনয় করেছিলেন। আলমগীর কবির পরিচালিত ‘পরীণিতা’ সিনেমায় অভিনয়ের জন্য তিনি শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে ভূষিত হয়েছিলেন। এরপর ‘শাস্তি’ সিনেমায় অভিনয়ের জন্যও একই পুরস্কারে ভূষিত হয়েছিলেন। ২০১৮ সালে সমাজসেবার জন্য ‘একুশে পদক’-এ ভূষিত হন।

আরও পড়ুন

লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার রেট্রো লুক, নতুন পোস্টারে নজর কাড়লেন অভিনেত্রী

0
সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রোম্যান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয়...

আরও পড়তে পারেন

লাভ অ্যান্ড ওয়ার’-এ আলিয়ার রেট্রো লুক, নতুন পোস্টারে নজর কাড়লেন অভিনেত্রী

সঞ্জয় লীলা বানসালির বহুল আলোচিত সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’ ঘিরে দর্শকদের আগ্রহ ক্রমেই বাড়ছে। রোম্যান্টিক থ্রিলারধর্মী এই সিনেমায় রণবীর কাপুরের সঙ্গে প্রধান চরিত্রে অভিনয়...

সালমান শাহ: ইস্কাটন রোডের ফ্ল্যাটে কী হয়েছিল সেই শুক্রবারে

সেদিন ছিল শুক্রবার। আজ থেকে ঠিক ৩০ বছর আগে। ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর। ওই দিন শরতের সকালে সমকালীন ঢাকাই চলচ্চিত্র অঙ্গনে সব থেকে বড়...

৩০ বছর পর কবর থেকে তোলা হবে সালমান শাহর লাশ

বাংলাদেশের জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন)-এর মৃত্যুর রহস্য উদঘাটনের লক্ষ্যে তার লাশ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে...