― Advertisement ―

spot_img

জিতলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেক্সাসের...
Homeআন্তর্জাতিকবাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ

বাংলাদেশের নির্বাচন ও গণভোটকে স্বাগত জানাল জাতিসংঘ

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানিয়েছে জাতিসংঘ। একই সঙ্গে সব রাজনৈতিক পক্ষকে জাতীয় ঐক্য জোরদার করতে এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও মানবাধিকার রক্ষার আহ্বান জানিয়েছে বিশ্বসংস্থাটি।

জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এক বার্তায় নির্বাচন ও গণভোট আয়োজনের জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানান।

নির্বাচনের মাধ্যমে সৃষ্ট ইতিবাচক গতি কাজে লাগিয়ে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক চর্চা আরও শক্তিশালী করতে সব রাজনৈতিক অংশীজনের প্রতি আহ্বান জানান জাতিসংঘপ্রধান।

আইনের শাসন সমুন্নত রাখা, সংখ্যালঘুদের সুরক্ষাসহ সব নাগরিকের পূর্ণ মানবাধিকার নিশ্চিত করার ওপর জোর দেন আন্তোনিও গুতেরেস।

আগামী দিনগুলোতে বাংলাদেশ অন্তর্ভুক্তিমূলক ও টেকসই সংস্কার কার্যক্রম এগিয়ে নেওয়ার পাশাপাশি গণতান্ত্রিক উত্তরণপ্রক্রিয়া অব্যাহত রাখবে বলে আশা প্রকাশ করেন জাতিসংঘ মহাসচিব।

বাংলাদেশে গণতান্ত্রিক প্রতিষ্ঠান শক্তিশালীকরণ ও সামাজিক সম্প্রীতি জোরদারের অব্যাহত প্রচেষ্টায় সমর্থন পুনর্ব্যক্ত করেছে জাতিসংঘ।