Homeবাণিজ্যমধুমতি ব্যাংক পিএলসি–এর ১০ হাজার কোটি টাকার ডিপোজিট মাইলফলক

মধুমতি ব্যাংক পিএলসি–এর ১০ হাজার কোটি টাকার ডিপোজিট মাইলফলক

দেশের বেসরকারি খাতের ব্যাংক মধুমতি ব্যাংক পিএলসি ১০ হাজার কোটি টাকার ডিপোজিট সংগ্রহের গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে। এ উপলক্ষে রোববার ব্যাংকের প্রধান কার্যালয়ে এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সফিউল আজমের নেতৃত্বে ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহনেওয়াজ চৌধুরী, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান, এসইভিপি ও চিফ রিস্ক অফিসার আরিফ হাসান খান, এসইভিপি ও হেড অব ইন্টারন্যাশনাল ডিভিশন ফাহমিদা সাইদ সাকী, এসইভিপি ও হেড অব হিউম্যান রিসোর্স ডিভিশন মোঃ সফিকুর রহমান, ইভিপি ও হেড অব ট্রেজারি ডিভিশন বিশ্বাস আরিফুর রহমান, হেড অব রিটেইল ব্যাংকিং মোহাম্মদ নূরে আলম, ভিপি ও হেড অব কমন সার্ভিসেস ডিভিশন এস এম শাহীন ইকবাল, ভিপি ও হেড অব ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস ডিভিশন মোঃ মসিউর আলম মোল্লা এবং এভিপি ও হেড অব ব্র্যান্ড কমিউনিকেশন অ্যান্ড পাবলিক রিলেশনস এস এম আরিফুর রহমানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ডিপোজিট সংগ্রহে এ অর্জন ব্যাংকের প্রতি গ্রাহকদের আস্থা ও বিশ্বাসের প্রতিফলন। সুশাসন, ঝুঁকি ব্যবস্থাপনা ও গ্রাহককেন্দ্রিক সেবার মাধ্যমে ব্যাংকটি ধারাবাহিক অগ্রগতি ধরে রেখেছে। তারা ভবিষ্যতেও প্রযুক্তিনির্ভর ও টেকসই ব্যাংকিং কার্যক্রমের মাধ্যমে দেশের অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

ব্যাংক কর্তৃপক্ষ আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টা ও গ্রাহক আস্থার ভিত্তিতে আগামী দিনগুলোতেও প্রবৃদ্ধির ধারা অব্যাহত থাকবে।

বিষয় ভিত্তিক সংবাদ
যোগাযোগspot_img

সর্বাধিক পঠিত