― Advertisement ―

spot_img

মধ্যপ্রাচ্যের গভীর চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ছয় মাসের বেশি সময় পরও পরিস্থিতির উন্নতি হয়নি; বরং ইয়েমেন ও ইরাকে ইরান সমর্থিতদের সাম্প্রতিক তৎপরতায় সংকট আরো...
Homeআন্তর্জাতিকআমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

আমি আর আয়াতুল্লাহ মিলে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণ করব: ট্রাম্প

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি ‘খুব দ্রুতই খুলে দেওয়া হবে’। তিনি আরও বলেন, গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথের ওপর যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ নিয়ন্ত্রণ দেখতে চান তিনি।

আজ সোমবার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ কথা বলেন প্রেসিডেন্ট ট্রাম্প।

হরমুজ প্রণালি কবে নাগাদ আবার খুলে দেওয়া হতে পারে জানতে চাইলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে আলোচনা যদি দ্রুত এগোয়, তবে ‘এটি খুব শিগগির খুলে যাবে’।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেন, ‘এটি যৌথভাবে নিয়ন্ত্রিত হবে। আমি আর আয়াতুল্লাহ—যে আয়াতুল্লাহই হোন না কেন বা পরবর্তী আয়াতুল্লাহ যিনিই হোন।’

বিশ্বের মোট অপরিশোধিত তেল ও গ্যাসের এক-পঞ্চমাংশ হরমুজ প্রণালি দিয়ে পরিবহন করা হয়। গত ২৮ ফেব্রুয়ারি ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ কার্যত বন্ধ রয়েছে।

যুদ্ধের শুরুর দিকে চালানো হামলায় ইরানের শীর্ষস্থানীয় নেতৃত্বের বড় অংশ নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে ট্রাম্প বলেন, ‘সেখানকার শাসনব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন ঘটবে। এটি স্বয়ংক্রিয়ভাবেই ঘটবে।’

সপ্তাহান্তের আলোচনা সংঘাত নিরসনে আশার আলো দেখাচ্ছে বলেও ইঙ্গিত দেন ট্রাম্প। তিনি বলেন, ‘আমরা এমন কিছু লোকের সঙ্গে আলোচনা করছি, যাঁদের আমি খুব যুক্তিবাদী ও দৃঢ়চেতা মনে করি। ঘনিষ্ঠ মহলের লোকজন জানে তাঁরা কারা, তাঁরা বেশ সম্মানিত। হয়তো তাঁদের মধ্যেই কেউ একজন আমাদের কাঙ্ক্ষিত ব্যক্তি হবেন।’

ফ্লোরিডায় আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছিলেন, ‘যুক্তরাষ্ট্রের “একজন শীর্ষ ব্যক্তির” সঙ্গে কথা হয়েছে, তবে সর্বোচ্চ নেতার সঙ্গে নয়। তিনি জীবিত আছেন কি না, আমরা জানি না।’