পবিত্র ঈদুল ফিতরের টানা ছুটি শেষে ব্যাংক-শেয়ারবাজার খুলেছে

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে টানা সাত দিনের ছুটি শেষে আজ থেকে খুলেছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত অফিস এবং ব্যাংক-বিমা ও শেয়ারবাজার।

গত ১৬ মার্চ ছিল এসব অফিসের কর্মকর্তা-কর্মচারীদের শেষ কর্মদিবস। ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাত দিনের সরকারি ছুটি।

ঈদের ছুটি শেষে মঙ্গলবার থেকে ৯টা-৫টা সূচিতে ফিরেছে সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও আধাস্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলো। ব্যাংক, শেয়ারবাজার ও আর্থিক প্রতিষ্ঠানগুলোও ফিরেছে রোজার আগের সময়ে।

ব্যাংকগুলোতে লেনদেন শুরু সকাল ১০টায়, চলবে বিকেল ৪টা পর্যন্ত। এছাড়া ব্যাংকের অফিশিয়াল কার্যাবলি সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত চলমান থাকবে।

শেয়ারবাজারে সকাল ১০টা থেকে দুপুর ২টা ৩০ মিনিট পর্যন্ত লেনদেন চলার পাশাপাশি অফিসের কাজকর্ম চলবে সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।

আরও পড়ুন

ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কেনার...

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির যে কার্যক্রম নেওয়া হয়েছিল, তা বাতিলের প্রস্তাবে...

আরও পড়তে পারেন

ডিজেল-জেট এ-১ আমদানি বাতিল, কাতার থেকে আরও দুই কার্গো এলএনজি কেনার অনুমোদন

আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর ২০২৬ সময়ের জন্য গ্যাস অয়েল (ডিজেল) ও জেট এ-১ আমদানির যে কার্যক্রম নেওয়া হয়েছিল, তা বাতিলের প্রস্তাবে...

জ্বালানির দাম বাড়লেও পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামে তেমন প্রভাব পড়বে না বলে মনে করেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদির। তিনি বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির কারণে যাতে...

বিশ্বসেরা ৫০০ ব্যাংকের তালিকায় বাংলাদেশের ব্র্যাক ব্যাংক

বিশ্বের ব্যাংকগুলোর আর্থিক সক্ষমতা ও কার্যক্রমের ভিত্তিতে প্রথমবারের মতো ‘ওয়ার্ল্ডস টপ পারফর্মিং ব্যাংকস ২০২৬’–এর তালিকা প্রকাশ করেছে মার্কিন সাময়িকী ফোর্বস। বাজার গবেষণাপ্রতিষ্ঠান স্ট্যাটাটিসটার সঙ্গে...