― Advertisement ―

spot_img

জিতলে প্রাপ্তবয়স্কদের ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

আগামী নভেম্বরের নির্বাচনে রিপাবলিকানরা কংগ্রেসের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারলে যুক্তরাষ্ট্রের প্রত্যেক প্রাপ্তবয়স্ক নাগরিককে পাঁচ হাজার ডলার করে দেওয়ার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার টেক্সাসের...
Homeআন্তর্জাতিকপাকিস্তান থেকে ১০ লাখ আফগান নাগরিকের প্রত্যাবাসন

পাকিস্তান থেকে ১০ লাখ আফগান নাগরিকের প্রত্যাবাসন

পাকিস্তানে বসবাসকারী আফগান নাগরিকদের খাইবার পাখতুনখোয়া দিয়ে দেশে ফেরত পাঠানো অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত মোট নয় লাখ ৮৮ হাজার ৮১২ জনকে আফগানিস্তানে প্রত্যাবাসন করা হয়েছে। বৃহস্পতিবার দ্য এক্সপ্রেস ট্রিবিউনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রাদেশিক স্বরাষ্ট্র ও উপজাতি বিষয়ক বিভাগের তথ্য অনুযায়ী, যাদের ফেরত পাঠানো হয়েছেম তাদের মধ্যে দুই লাখ ৩০ হাজার ৪৭০ জন প্রুফ অব রেজিস্ট্রেশন কার্ডধারী (পিওআর), ৭১ হাজার ৫৭০ জন আফগান সিটিজেন কার্ডধারী এবং ছয় লাখ ৮৬ হাজার ৭৭২ জন অননুমোদিত আফগান নাগরিক ছিলেন।

আগের দিন বুধবার তোরখাম সীমান্ত দিয়ে দুই হাজার ৩১২ আফগান নাগরিককে ফেরত পাঠানো হয়েছিল, যার মধ্যে এক হাজার ৫২২ জন পিওআর কার্ডধারী, ২৭৭ জন সিটিজেন কার্ডধারী এবং ৫১৩ জন অননুমোদিত ব্যক্তি ছিলেন।

প্রতিবেশী দেশটির সঙ্গে সীমান্ত সংঘর্ষ শুরু হওয়ার পর থেকে আফগান নাগরিকদের দেশে ফেরত পাঠানো প্রক্রিয়া জোরদার করে পাকিস্তান।

আরএ