রূপপুরের জন্য রাশিয়া থেকে ইউরেনিয়াম আসছে আজ

দীর্ঘ জটিলতার পর অবশেষে রাশিয়া থেকে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জন্য ইউরেনিয়ামের চালান বাংলাদেশে পৌঁছাচ্ছে। বিশেষ কার্গো বিমানে শুক্রবার দুপুরের মধ্যে ইউরেনিয়াম ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে।

প্রকল্পসংশ্লিষ্ট একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, বিমানবন্দরে পৌঁছানোর পর শনিবার কঠোর নিরাপত্তাব্যবস্থার মধ্য দিয়ে ইউরেনিয়াম নেওয়া হবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে।

এর আগে বৃহস্পতিবারই ইউরেনিয়ামের চালান দেশে পৌঁছানোর কথা ছিল। তবে শেষ মুহূর্তে নির্ধারিত ফ্লাইট বাতিল হওয়ায় সরবরাহ একদিন পিছিয়ে যায়।

সংশ্লিষ্ট সূত্র বলছে, রূপপুর প্রকল্পের দ্বিতীয় ইউনিটের জ্বালানি হিসেবে সাতটি এবং প্রথম ইউনিটের রিফুয়েলিংয়ের জন্য আরও দুটি কার্গোতে ইউরেনিয়াম আনা হবে। সব মিলিয়ে নয়টি চালানে এই সরবরাহ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। আগামী ডিসেম্বরের মধ্যে পুরো ইউরেনিয়াম সরবরাহ শেষ করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

প্রকল্পের কাজ পরিকল্পনা অনুযায়ী এগোলে ডিসেম্বরেই দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু হতে পারে। শুরুতে প্রায় ২০০ থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

আরও পড়তে পারেন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে তথ্য প্রকাশের আহ্বান

কোথাও সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু হতে পারে ভোট

আগামী বছরের পবিত্র রমজান শুরু হওয়ার আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে দুই ধাপে...