স্পেনে ট্রেন দুর্ঘটনায় নিহত বেড়ে ৪০, ৩ দিনের শোক ঘোষণা

স্পেনের আন্দালুসিয়া অঞ্চলের আদামুজে রোববার রাতে মালাগা থেকে মাদ্রিদগামী ‘ইরিও’ কোম্পানির হাইস্পিড ট্রেন লাইনচ্যুত হয়ে বিপরীতমুখী একটি ট্রেনের সঙ্গে সংঘর্ষে পড়ে। এতে মৃতের সংখ্যা বেড়ে ৪০ হয়েছে এবং আহত হয়েছেন ১২০-এর বেশি। এ ঘটনায় দেশটির প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তিনদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন।

এটি ২০১৩ সালের পর স্পেনের সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রধানমন্ত্রী সংবাদ সম্মেলনে বলেন, “আজ স্পেনের জন্য শোকের দিন। আমরা ঘটনার কারণ অনুসন্ধান করব এবং স্বচ্ছভাবে দেশবাসীর সামনে তা তুলে ধরব।”

আন্দালুসিয়ার আঞ্চলিক সরকারপ্রধান হুয়ান ম্যানুয়েল মোরেনো জানান, উদ্ধারকাজ এখনও চলছে এবং প্রকৃত মৃত্যু সংখ্যা নির্ধারণে ২৪-৪৮ ঘণ্টা সময় লাগতে পারে। দুর্ঘটনাস্থলে ভারী যন্ত্রপাতি নিয়ে ক্ষতিগ্রস্ত বগি সরানোর কাজ চলছে।

ট্রেন পরিচালনাকারী প্রতিষ্ঠান ‘ইরিও’ জানিয়েছে, দুর্ঘটনার তিন দিন আগে ট্রেনটি পরীক্ষা করা হয়েছিল এবং এটি প্রায় নতুন। রেনফে’র প্রেসিডেন্ট আলভারো ফার্নান্দেজ হেরেদিয়া জানিয়েছেন, দুর্ঘটনার কারণ মানুষের ভুল বা অতিরিক্ত গতি নয়, বরং যান্ত্রিক ত্রুটি বা লাইনের সমস্যার দিকে ইঙ্গিত করছে।

দুর্ঘটনায় বেঁচে যাওয়া যাত্রী লুকাস মেরিয়াকো স্থানীয় টেলিভিশনকে বলেন, “এটি যেন এক ভয়াবহ সিনেমা। পেছন থেকে প্রচণ্ড ধাক্কা অনুভব করি, মনে হচ্ছিল পুরো ট্রেন ভেঙে পড়বে।” স্থানীয়রা পানি, কম্বল ও উদ্ধার সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন।

পোপ লিও চতুর্দশ এবং ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ নিহত ও আহতদের জন্য গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

স্পেনে ৩ হাজার কিলোমিটারের বেশি হাইস্পিড রেল নেটওয়ার্ক রয়েছে, যা মাদ্রিদ, বার্সেলোনা, সেভিয়া, ভ্যালেন্সিয়া ও মালাগাকে যুক্ত করেছে।

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিখোঁজ ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর তথ্য তারা পেয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। রিয়াদে থাকা আরেকটি সূত্রের দাবি, ৪১ জন বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি দল জেদ্দার উদ্দেশে যাত্রা করতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

আরও পড়তে পারেন

ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-শিক্ষকদের বিক্ষোভ, সংঘর্ষে আহত শতাধিক

বিদ্যালয়গুলোর অব্যবস্থাপনা, শিক্ষক সংকট এবং শিক্ষার অনুপযোগী পরিবেশের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। রাজধানী প্যারিসের পাশাপাশি মার্সেই, লিওঁ, নান্তেস ও রেনসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতেও মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি এলাকায় পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছে। কোথাও কোথাও পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সরকারি হিসাবে মঙ্গলবারের কর্মসূচিতে প্রায় দুই লাখ মানুষ অংশ নেন।

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন পাইলট ও ক্রু সদস্য ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ মডেলের উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে একটি নিয়মিত মিশনে যাত্রা করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।