বার্মিংহামে মঞ্চস্থ হচ্ছে ‘দ্য ক্রনিকল অব টু ওয়ার্ল্ডস’

ঢাকার থিয়েটার অঙ্গনের সৃজনশীলতা এবার যুক্ত হচ্ছে বার্মিংহামের মঞ্চে। শেক্সপিয়ারের ‘হ্যামলেট’-এর পুনর্চিন্তার মধ্য দিয়ে নির্মিত মঞ্চনাটক ‘দ্য ক্রনিকল অব টু ওয়ার্ল্ডস’ আগামী ৬ অক্টোবর বার্মিংহামে প্রথমবারের মতো মঞ্চস্থ হতে যাচ্ছে। নাটকটির রচনা ও নির্দেশনায় রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. শাহমান মৈশান।

নাটকটিতে অভিনয় করবেন বার্মিংহামের দুই শক্তিশালী অভিনয়শিল্পী অনিরুদ্ধ চক্রবর্তী ও তারেক চৌধুরী। নাটকটির ডিজিটাল সিনোগ্রাফি ও সাউন্ডে রয়েছেন মকবুল চৌধুরী। প্রযোজনাটিতে বাংলাদেশের থিয়েটার ভাবনা, প্রবাসী জীবনের অভিজ্ঞতা এবং সমকালীন মঞ্চনির্মাণের নানা উপাদানের সমন্বয় ঘটানো হয়েছে।

নাটকটির সঙ্গে যুক্ত একজন চলচ্চিত্র নির্মাতা বলেন, “আমি মূলত একজন ফিল্মমেকার। তবে নাটকের সঙ্গেও কাজ করি। মঞ্চে কাজ করার ক্ষেত্রে চলচ্চিত্র নির্মাণের অভিজ্ঞতা ও দক্ষতাগুলোকে কাজে লাগানোর সুযোগ রয়েছে। এটি আমার জন্যও একটি ভিন্ন ধরনের সৃষ্টিশীল অভিজ্ঞতা।”

তিনি জানান, ড. শাহমান মৈশান ইতিমধ্যেই বার্মিংহামে পৌঁছেছেন।। চলছে নাটকের চূড়ান্ত প্রস্তুতি ও মঞ্চায়ন ঘিরে সৃজনশীল কর্মযজ্ঞ।

‘দ্য ক্রনিকল অব টু ওয়ার্ল্ডস’-এর মূল ভাবনায় রয়েছে স্মৃতি, টিকে থাকা, বাস্তুচ্যুতি, পরিচয় এবং দুই ভিন্ন বিশ্বের মধ্যে মানুষের যাত্রা। শেক্সপিয়ারের কালজয়ী ‘হ্যামলেট’-এর কাঠামোকে নতুন বাস্তবতা ও সমকালীন অভিজ্ঞতার সঙ্গে মিলিয়ে নাটকটিকে ভিন্ন আঙ্গিকে উপস্থাপনের চেষ্টা করা হয়েছে।

আয়োজকদের প্রত্যাশা, বাংলাদেশের থিয়েটারচর্চা ও প্রবাসী শিল্পীদের সৃজনশীল অভিজ্ঞতার এই সম্মিলন বার্মিংহামের দর্শকদের জন্য একটি ভিন্নধর্মী মঞ্চ অভিজ্ঞতা তৈরি করবে।

আগামী ৬ অক্টোবর, মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বার্মিংহামের MAC (Midlands Arts Centre), Cannon Hill Park-এ নাটকটির প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে।

আরও পড়ুন

জার্মানির বার্লিনে নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

একটি স্বাধীন ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করেছে গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন জার্মানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধনে দেশটিতে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ইত্যাদি) সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

আরও পড়তে পারেন

জার্মানির বার্লিনে নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

একটি স্বাধীন ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করেছে গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন জার্মানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধনে দেশটিতে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ইত্যাদি) সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বার্মিংহামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (র.) এর ওফাত বার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে কাসিদা বুরদাহ শরিফের খতম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০...

সৌদি আরব যাওয়ার আগে সাবধান! ওমরাহ ও ভ্রমণে ৮ ধরনের অভিনব প্রতারণার ফাঁদ

ওমরাহ পালন কিংবা পর্যটনের উদ্দেশ্যে যারা সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এক চরম সতর্কবার্তা দিয়েছেন সম্প্রতি দেশটি ভ্রমণ করে আসা এক বাংলাদেশি প্রবাসী। পবিত্র মক্কা ও মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহর ভ্রমণের ১৪ দিনে তিনি অন্তত ৮টি ভিন্ন ভিন্ন কৌশল ও অভিনব প্রতারণার (স্ক্যাম) মুখোমুখি হয়েছেন। তার এই তিক্ত অভিজ্ঞতা নতুন ভ্রমণকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে সামনে এসেছে।