ভয়াবহ দাবানলে বিধ্বস্ত চিলি, সহায়তার জন্য আর্তনাদ

দক্ষিণ চিলিতে টানা চার দিনের ভয়াবহ দাবানলে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ঘরবাড়ি ধ্বংস হয়ে পুরো সম্প্রদায় পরিণত হয়েছে ধ্বংসস্তূপে আর বাতাসে এখনো ছড়িয়ে আছে ঘন ধোঁয়া। এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত এলাকার বাসিন্দারা জরুরি সহায়তার জন্য আকুতি জানাচ্ছেন। একই সঙ্গে সামনে আবার তাপমাত্রা বাড়তে পারে—এই আশঙ্কায় সতর্ক অবস্থানে রয়েছে দমকল বাহিনী।

চিলির বায়োবিও ও নুবল অঞ্চলে ছড়িয়ে পড়া দাবানলে যুক্তরাষ্ট্রের ডেট্রয়েট শহরের সমান আয়তনের এলাকা পুড়ে গেছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এই দুর্যোগে অন্তত ৭,২০০ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে। যদিও সরকার সহায়তার আশ্বাস দিয়েছে, স্থানীয়দের অভিযোগ—বাস্তবে তারা মূলত স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের কাছ থেকেই সাহায্য পাচ্ছে।

বায়োবিও অঞ্চলের রাজধানী কনসেপসিওনের কাছের শহর পুন্তা দে পারার বাসিন্দা ম্যানুয়েল ওরমাসাবাল বলেন, সাধারণ মানুষই একমাত্র ভরসা হয়ে দাঁড়িয়েছে। তার ভাষায়, এখনো পর্যন্ত রাষ্ট্রের পক্ষ থেকে কার্যকর কোনো সহায়তা তিনি দেখেননি। ৬৪ বছর বয়সি এই কবর খননকারী বিদ্যুৎ ও অস্থায়ী শৌচাগারের অভাবে পরিবার ও পোষা প্রাণী নিয়ে একটি তাঁবুতে দিন কাটাচ্ছেন।

একই রকম হতাশার কথা জানিয়েছেন বায়োবিও অঞ্চলের অন্যতম ক্ষতিগ্রস্ত শহর লিরকেনের বাসিন্দারাও। ২৩ বছর বয়সি পশু চিকিৎসক মারিয়া হোসে পিনো বলেন, মানুষই মানুষকে সাহায্য করছে, সরকারি সহায়তা খুবই সীমিত।

এদিকে চিলির উপস্বরাষ্ট্রমন্ত্রী ভিক্টর রামোস মঙ্গলবার জানিয়েছেন, ক্ষতিগ্রস্তদের কাছে দ্রুত সহায়তা পৌঁছাতে সব প্রক্রিয়া জোরদার করা হয়েছে। তিনি জানান, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে ৩৫০ থেকে ১,৫০০ মার্কিন ডলার পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে।

প্রায় ৪,০০০ দমকলকর্মী মোতায়েন

তীব্র তাপপ্রবাহের পর আবহাওয়া কিছুটা শীতল হলেও নুবল, বায়োবিও ও পার্শ্ববর্তী আরাউকানিয়া অঞ্চলে এখনো সক্রিয় ২১টি দাবানল নিয়ন্ত্রণে প্রায় ৪,০০০ দমকলকর্মী কাজ করছেন। দমকল সমন্বয়কারী হুয়ান কেভেদো জানান, তাপমাত্রা কমতে থাকায় ও আর্দ্রতা বাড়ায় আগুনের বিস্তার কিছুটা কমেছে, তবে কয়েক দিনের মধ্যেই আবার তীব্র গরম ফিরে আসতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

উপকূলীয় শহর পেনকো ও বন্দরনগরী লিরকেনের পাহাড়ি এলাকায় শত শত বাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। পোড়া গাড়ি, ভেঙে পড়া জানালা, উড়ে যাওয়া টিনের ছাদ— সর্বত্র ভয়াবহ দৃশ্য তৈরি করেছে।

নিহতদের পরিচয় শনাক্তের কাজও ধীরগতিতে চলছে। মঙ্গলবার পর্যন্ত মাত্র পাঁচজনের পরিচয় নিশ্চিত করা গেছে। অনেক মরদেহ এতটাই পুড়ে গেছে যে শনাক্ত করা কঠিন হয়ে পড়েছে।

কর্তৃপক্ষের ধারণা, কিছু দাবানল ইচ্ছাকৃতভাবে লাগানো হয়েছে। এ ঘটনায় পেনকো এলাকায় অগ্নিসংযোগের চেষ্টার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাম্প্রতিক বছরগুলোতে জানুয়ারি–ফেব্রুয়ারির উষ্ণ ও শুষ্ক মৌসুমে দক্ষিণ-মধ্য চিলিতে দাবানলের ভয়াবহতা বেড়েছে। চলতি বছরের এই দাবানলগুলো ২০২৪ সালের ফেব্রুয়ারির পর সবচেয়ে মারাত্মক, যখন ভিনিয়া দেল মার এলাকায় আগুনে ১৩৮ জন প্রাণ হারান। গবেষকদের মতে, দীর্ঘমেয়াদি উষ্ণতা ও শুষ্কতার প্রবণতার কারণে জলবায়ু পরিবর্তন এ অঞ্চলে চরম দাবানল পরিস্থিতি তৈরি করছে।

এসআর

আরও পড়ুন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিখোঁজ ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর তথ্য তারা পেয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। রিয়াদে থাকা আরেকটি সূত্রের দাবি, ৪১ জন বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি দল জেদ্দার উদ্দেশে যাত্রা করতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

আরও পড়তে পারেন

রিয়াদ বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশি নিহত, নিখোঁজ ১১

সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশি প্রবাসীর মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করতে পারেনি রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। এ ঘটনায় আরও ১১ জন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। হতাহতের সংখ্যা বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। প্রাথমিক তথ্য অনুযায়ী, ইয়েমেনের ইরান-সমর্থিত হুতি সশস্ত্র গোষ্ঠীর এই হামলায় অন্তত ১২ জন নিহত এবং তিন শতাধিক মানুষ আহত হয়েছেন। দূতাবাসের একটি সূত্র জানিয়েছে, বিমানবন্দরে হামলার ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যুর তথ্য তারা পেয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় শনাক্ত করতে কাজ চলছে। পরিচয় নিশ্চিত হওয়ার আগে এ বিষয়ে বিস্তারিত তথ্য দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানা গেছে। রিয়াদে থাকা আরেকটি সূত্রের দাবি, ৪১ জন বাংলাদেশি ওমরাহ যাত্রীর একটি দল জেদ্দার উদ্দেশে যাত্রা করতে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে অপেক্ষা করছিলেন।

ফ্রান্সজুড়ে শিক্ষার্থী-শিক্ষকদের বিক্ষোভ, সংঘর্ষে আহত শতাধিক

বিদ্যালয়গুলোর অব্যবস্থাপনা, শিক্ষক সংকট এবং শিক্ষার অনুপযোগী পরিবেশের প্রতিবাদে ফ্রান্সজুড়ে বিক্ষোভ ক্রমেই তীব্র হয়ে উঠেছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে বড় ধরনের বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকেরা। রাজধানী প্যারিসের পাশাপাশি মার্সেই, লিওঁ, নান্তেস ও রেনসহ গুরুত্বপূর্ণ শহরগুলোতেও মিছিল ও সমাবেশ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে কয়েকটি এলাকায় পুলিশ টিয়ারগ্যাস ও লাঠিচার্জ করেছে। কোথাও কোথাও পরিস্থিতি সংঘর্ষে রূপ নেয়। এ সময় অগ্নিসংযোগ ও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে। সরকারি হিসাবে মঙ্গলবারের কর্মসূচিতে প্রায় দুই লাখ মানুষ অংশ নেন।

নাইজেরিয়ায় সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত, নিহত ৩২

নাইজেরিয়ায় সামরিক বাহিনীর একটি উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৩২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ২৫ জন যাত্রী এবং সাতজন পাইলট ও ক্রু সদস্য ছিলেন। সোমবার (৫ অক্টোবর) দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওন্দো রাজ্যে এ দুর্ঘটনা ঘটে। ভয়াবহ এ ঘটনায় শোক জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা তিনুবু। এক বিবৃতিতে প্রেসিডেন্ট বলেন, বিমানবাহিনীর প্রধান তাকে দুর্ঘটনার বিষয়ে অবহিত করেছেন। দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে দ্রুত পূর্ণাঙ্গ তদন্ত শুরুর নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছেন নাইজেরিয়ার প্রেসিডেন্ট। নাইজেরিয়ার বিমান চলাচলবিষয়ক মন্ত্রী ফেস্টাস কিয়ামো জানান, বিমানবাহিনীর এটিআর-৪২ মডেলের উড়োজাহাজটি বেনিন সিটি থেকে লাগোসের উদ্দেশে একটি নিয়মিত মিশনে যাত্রা করেছিল। স্থানীয় সময় সকাল ৮টা ১৩ মিনিটে উড়োজাহাজটির সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।