পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়াতে বললেন সানাউল্লাহ

নিরাপত্তার আশঙ্কায় ভারতে অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে সরে দাঁড়িয়েছে বাংলাদেশ। এমন পরিস্থিতিতে পাকিস্তানকে বাংলাদেশের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের রাজনৈতিক উপদেষ্টা রানা সানাউল্লাহ।

জিও নিউজের এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমার মনে হয়, এ বিষয়ে আমাদের বাংলাদেশের পাশে দাঁড়ানো উচিত। এতে দীর্ঘ মেয়াদে পাকিস্তানই লাভবান হবে।’

তার মতে, বিশ্বকাপ বর্জনের সম্ভাব্য সিদ্ধান্ত পাকিস্তান ক্রিকেটের জন্য আর্থিক ক্ষতি ডেকে আনতে পারে। তিনি বলেন, ‘আমরা হয়তো অর্থ কম পাব, কমে অর্থেও আমরা চলতে পারব। তবে আজ পাকিস্তান যদি বাংলাদেশের পাশে দাঁড়ায়, এর প্রভাব হবে সুদূরপ্রসারী’।

সানাউল্লাহ আরো বলেন, ১৯৭১ সালে দুই দেশের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে, বাংলাদেশের প্রতি পাকিস্তানের সমর্থন সেই ব্যবধান দূর করতে সাহায্য করতে পারে। তিনি বলেন, ‘আমরা সম্পর্কের একটি নতুন পর্যায়ে প্রবেশ করতে পারি, যেখানে পাকিস্তান ও বাংলাদেশ দুই ভাইয়ের মতো থাকবে।’

পাকিস্তান মুসলিম লীগ-নওয়াজের (পিএমএল-এন) প্রভাবশালী এই নেতা আরো বলেন, পাকিস্তানের সমর্থন হওয়া উচিত বাংলাদেশ রাষ্ট্রের প্রতি, কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল বা সরকারের প্রতি নয়।

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এ বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করেছে। বাংলাদেশ ভারতে দল পাঠাতে অস্বীকৃতি জানানোর পর এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। এরপর পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান মোহসিন নাকভি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ীই টুর্নামেন্টে (পাকিস্তানের) অংশ নেওয়া নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই মুহূর্তে দেশে নেই। তিনি দেশে ফেরার পরই চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা করা হবে।’

সূত্র: জিও নিউজ

আরও পড়ুন

পাহাড় বেয়ে স্কুলে যাওয়ার দিন শেষ, শিশুদের জন্য তৈরি হলো বিশালাকার...

0
চীনের ইউনান প্রদেশের নিঝুহে গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার জন্য আগে ৩ ঘণ্টার এক বিপদজনক পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। শিশুদের এই কষ্ট দূর করতে...

আরও পড়তে পারেন

পাহাড় বেয়ে স্কুলে যাওয়ার দিন শেষ, শিশুদের জন্য তৈরি হলো বিশালাকার লিফট

চীনের ইউনান প্রদেশের নিঝুহে গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার জন্য আগে ৩ ঘণ্টার এক বিপদজনক পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। শিশুদের এই কষ্ট দূর করতে...

বাজারে চলে এলো নতুন আইফোন ১৮ প্রো সিরিজ

গত ৯ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হলো অ্যাপলের নতুন আইফোন ১৮ প্রো এবং প্রো ম্যাক্স। আগামী ১২ সেপ্টেম্বর থেকে এর প্রি অর্ডার শুরু হবে এবং...

যে পাখির শরীরের লুকিয়ে আছে বিষ

দেখতে মিষ্টি হলেও এই পাখির শরীরে লুকিয়ে আছে বিষ! কালো মাথা আর কমলা-বাদামি শরীরে ঢাকা ছোট্ট সুন্দর এই পাখির নাম 'হুডেড পিটোহুই' (Hooded Pitohui)।...