back to top
Saturday, February 28, 2026
Homeসারাদেশমহম্মদপুরে মানবিকতার দৃষ্টান্ত: খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পাশে শতাধিক মানুষ

মহম্মদপুরে মানবিকতার দৃষ্টান্ত: খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পাশে শতাধিক মানুষ

মহম্মদপুরে মানবিকতার দৃষ্টান্ত: খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশনের পাশে শতাধিক মানুষ

মাগুরার মহম্মদপুর উপজেলায় মানবিক সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশন। ২০২৪ সালে প্রতিষ্ঠিত এই সংগঠনটি একটি অরাজনৈতিক, অলাভজনক ও সেবামূলক প্রতিষ্ঠান হিসেবে পরিচিতি লাভ করেছে।
দেশ ও প্রবাসে অবস্থানরত শুভানুধ্যায়ীদের আর্থিক সহযোগিতায় পরিচালিত ফাউন্ডেশনটি মূলত গ্রামের হতদরিদ্র, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোকে তাদের প্রধান লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার চেতনাকে ধারণ করে সংগঠনটি শিক্ষা সহায়তা, চিকিৎসা সহায়তা, খাদ্য বিতরণ ও জরুরি মানবিক সহায়তাসহ নানামুখী কার্যক্রম পরিচালনা করে আসছে।
ইতোমধ্যে খালিয়া গ্রামের প্রায় ১০০ জন অসহায় মানুষকে প্রত্যক্ষভাবে সহযোগিতা করেছে এই ফাউন্ডেশন। স্থানীয়দের মতে, সংগঠনটির এই মানবিক উদ্যোগ গ্রামের দরিদ্র মানুষের জীবনে আশার আলো জ্বালিয়েছে।
এলাকাবাসী আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও খালিয়া মানবিক কল্যাণ ফাউন্ডেশন তাদের সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করবে এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান

বিষয় ভিত্তিক সংবাদ

সর্বাধিক পঠিত