back to top
Saturday, February 28, 2026
Homeআন্তর্জাতিকবিশ্বমঞ্চে প্রবাসী বাংলার ঐক্যের মহাসম্মেলন

বিশ্বমঞ্চে প্রবাসী বাংলার ঐক্যের মহাসম্মেলন

গ্রিসের রাজধানী এথেন্সের কাভাল্লারি এলাকায় অবস্থিত কিটিমা ভেন্যুতে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সাংস্কৃতিক আয়োজন ‘Bangla Eurovision Community Awards 2026’। প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা, বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ও ঐতিহ্যকে পুনর্জাগরণ করা এবং আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সংস্কৃতিকে আরও সুদৃঢ়ভাবে উপস্থাপন করাই এ আয়োজনের মূল লক্ষ্য। ঐতিহাসিক নগরী এথেন্স, গ্রীস আগামী জুন মাসে রূপ নিতে যাচ্ছে বিশ্বব্যাপী প্রবাসী বাংলাদেশিদের এক মহামিলনমেলায়। সেখানে অনুষ্ঠিত হতে যাচ্ছে আন্তর্জাতিক আয়োজন Bangla Eurovision Community Awards 2026 – গুণীদের সংবর্ধনা ও সাংস্কৃতিক উৎসব। তিন দিনব্যাপী এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে ১২, ১৩ ও ১৪ জুন ২০২৬।

ইউরোপসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশি পেশাজীবী, শিল্পী, উদ্যোক্তা, ব্যবসায়ী, রেমিট্যান্স যোদ্ধা ও কমিউনিটি নেতৃবৃন্দের অংশগ্রহণে এ আয়োজন আন্তর্জাতিক মাত্রা পেতে যাচ্ছে। আয়োজকরা একে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক মিলনমেলা হিসেবে অভিহিত করেছেন।

আয়োজক সূত্রে জানা গেছে, ইউরোপের বিভিন্ন দেশসহ বিশ্বের নানা প্রান্তে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে এটি এক ঐতিহাসিক মিলনমেলায় পরিণত হবে। তিন দিনের এই মহাসাংস্কৃতিক উৎসবে থাকবে নাচ, গান, আবৃত্তি, নাটক, লোকসংগীত পরিবেশনা এবং বিশিষ্ট ব্যক্তিদের সম্মাননা প্রদান। পাশাপাশি প্রবাসী পরিবারগুলোর মিলনমেলা ও সাংস্কৃতিক বন্ধন জোরদারের নানা উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

আয়োজকরা জানান, বর্তমান প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি, ইতিহাস ও শেকড়ের পরিচয় তুলে ধরার লক্ষ্যেই এ আয়োজন। তাদের ভাষ্য, “প্রবাসে বসবাস করলেও আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও পরিচয় অটুট রাখতে এমন আন্তর্জাতিক উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।”

অনুষ্ঠানের আয়োজনে নেতৃত্ব দিচ্ছেন এথেন্সভিত্তিক এনজিও ‘হারা’র সভাপতি মি. জাহির ডাকুয়া। আন্তর্জাতিক সমন্বয়ে যুক্ত রয়েছেন যুক্তরাজ্যের অর্গানাইজিং সেক্রেটারি মি. আব্দুল লতিফ, সমন্বয়ক সুহেনা আক্তার (প্রিন্সেস হেনা), বিদ্যুৎ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড. বিদ্যুৎ চন্দ্র বর্মন, এটিএন নিউজের ব্যুরো প্রধান মি. পীযূষ কান্তে আচার্য, যুক্তরাষ্ট্র প্রতিনিধি ক্লিনটন হাওলাদার পাভেল, গ্রিসের প্রেসিডেন্ট ইদ্রিস আলী আজিজসহ ইউরোপ ও যুক্তরাজ্যের বিশিষ্ট ব্যক্তিবর্গ। এছাড়াও স্কটিশ পার্লামেন্টের সদস্য ফয়সল চৌধুরী এমবিই এমএসপি এবং ড. ওয়ালি তাসার উদ্দিন এমবিই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক হিসেবে যুক্ত আছেন।

আয়োজকদের প্রত্যাশা, ‘Bangla Eurovision Community Awards 2026’ শুধু একটি সাংস্কৃতিক অনুষ্ঠানই নয়; বরং এটি হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য গৌরব, ঐক্য ও আত্মপরিচয়ের এক অনন্য প্ল্যাটফর্ম। এর মাধ্যমে বিশ্বমঞ্চে বাংলা সংস্কৃতির শক্ত অবস্থান আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেছেন।

গুণীজনদের স্বীকৃতি ও সম্মাননা

অনুষ্ঠানের অন্যতম প্রধান আকর্ষণ থাকছে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা প্রবাসী বাংলাদেশিদের সম্মাননা প্রদান। প্রবাসে থেকেও যারা বাংলা ভাষা, সংস্কৃতি, শিল্প, সাহিত্য, সামাজিক উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছেন, তাদের কাজকে আন্তর্জাতিক পরিসরে স্বীকৃতি দেওয়াই এই আয়োজনের মূল লক্ষ্য।

আয়োজকদের মতে, এই উদ্যোগ নতুন প্রজন্মের প্রবাসী বাংলাদেশিদের অনুপ্রাণিত করবে এবং তাদের মধ্যে জাতীয় পরিচয় ও সাংস্কৃতিক শিকড়ের প্রতি দায়বদ্ধতা আরও সুদৃঢ় করবে।

সাংস্কৃতিক পরিবেশনা ও নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম

তিন দিনব্যাপী উৎসবে থাকছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বাংলা সংগীত ও নৃত্য পরিবেশনা, প্রবাস জীবনের সাফল্য ও সংগ্রামের গল্পভিত্তিক বিশেষ সেশন, সৃজনশীল আলোচনা এবং ঐতিহ্যবাহী বাংলা খাবারের আয়োজন।

বিশিষ্ট শিক্ষাবিদ ড. অধ্যাপক মঞ্জুরুল্লাহ ভূঁইয়ার তত্ত্বাবধানে আয়োজনের সাংস্কৃতিক অংশ আরও সমৃদ্ধ হবে বলে জানা গেছে।

একইসঙ্গে এটি হবে প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি শক্তিশালী নেটওয়ার্কিং প্ল্যাটফর্ম, যেখানে বিভিন্ন দেশের উদ্যোক্তা ও পেশাজীবীরা পারস্পরিক যোগাযোগ বৃদ্ধি, ব্যবসায়িক সহযোগিতা এবং কমিউনিটি উন্নয়নমূলক পরিকল্পনা নিয়ে মতবিনিময় করবেন।

প্রাক্তন ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরী ও বিশিষ্ট ব্যবসায়ী,সমাজকর্মী ও সংগঠক আব্দুল লতিফ।

আন্তর্জাতিক সমর্থন ও পৃষ্ঠপোষকতা

এই আন্তর্জাতিক আয়োজনটি অনুষ্ঠিত হচ্ছে Global Bangladeshi Professional Networking Summit-এর অফিসিয়াল সমর্থনে।

এছাড়া কাতার, ইতালি, জার্মানি, ফ্রান্সসহ বিভিন্ন দেশের প্রবাসী নেতৃবৃন্দ আয়োজনটির প্রতি সমর্থন জানিয়েছেন।

এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি ঐতিহাসিক ও আন্তর্জাতিক মিলনমেলা হিসেবে উপস্থাপিত হয়েছে, যার লক্ষ্য বিশ্বদরবারে বাংলাদেশি সংস্কৃতিকে আরও শক্তভাবে তুলে ধরা।

প্রবাসী ঐক্যের নতুন অধ্যায়

আয়োজকদের ভাষ্যমতে, ‘Bangla Eurovision Community Awards ২০২৬’ কেবল একটি সাংস্কৃতিক অনুষ্ঠান নয়; বরং এটি বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও সম্মানের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম।

বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী পরিবার, সংস্কৃতিকর্মী, গণমাধ্যম প্রতিনিধি ও সামাজিক যোগাযোগমাধ্যম কর্মীদের এই আয়োজনে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।

ইতোমধ্যে অনুষ্ঠানটি ঘিরে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক উৎসাহ ও আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আয়োজকদের প্রত্যাশা, এই আয়োজন প্রবাসী বাংলার ইতিহাসে এক স্মরণীয় ও গৌরবময় অধ্যায় হিসেবে স্থান করে নেবে।

এ উপলক্ষে গত (১৯ জানুয়ারি) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ায় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষে জার্মান প্রবাসী হেলেন স্মিথ অনুষ্ঠানের উদ্দেশ্য, কর্মসূচি ও গুরুত্ব তুলে ধরেন।


এ সময় বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভার্চ্যুয়ালি বক্তব্য রাখেন ড. ওয়ালী তাসার উদ্দিন, মোহাম্মদ শহিদুল্লাহ, কামরুল হাসান জনি ও মো. ফজলুল হক।

সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের পক্ষে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সভাপতি জাবেদ রহিম বিজন, সাধারণ সম্পাদক মো. বাহারুল ইসলাম মোল্লা, ইলেকট্রনিক্স মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি পিযূষ কান্তি আচার্য এবং টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মো. মফিজুর রহমান লিমন।

সংবাদ সম্মেলনে জানানো হয়, এই আয়োজনের মাধ্যমে দেশে ও প্রবাসে অবস্থানরত বিভিন্ন পর্যায়ের গুণীজনকে যথাযথ সম্মান জানানো, পারস্পরিক মতবিনিময় এবং ভবিষ্যৎ উন্নয়নমূলক কর্মপরিকল্পনা গ্রহণ করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক পরিসরে বাংলার ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতিকে তুলে ধরাই এই উৎসবের মূল লক্ষ্য।


অনুষ্ঠানটি সফলভাবে বাস্তবায়নের জন্য গণমাধ্যমকর্মীদের সার্বিক সহযোগিতা কামনা করেন আয়োজকরা।

🎯 আয়োজনের মূল উদ্দেশ্য

  • প্রবাসী বাংলাদেশিদের ঐক্যবদ্ধ করা
  • বাংলার হারিয়ে যাওয়া লোকসংস্কৃতি ও ঐতিহ্যের পুনর্জাগরণ
  • সংস্কৃতি, ইতিহাস ও কৃতিত্বের আন্তর্জাতিক প্রচার
  • প্রবাসী পরিবারগুলোর মিলনমেলা সৃষ্টি

🎭 অনুষ্ঠানের বৈশিষ্ট্য

  • নাচ, গান, আবৃত্তি, নাটক ও লোকসংগীত পরিবেশনা
  • সাংস্কৃতিক সম্মাননা প্রদান
  • আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি সংস্কৃতির উপস্থাপন
বিষয় ভিত্তিক সংবাদ

সর্বাধিক পঠিত