‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না’

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘আমি দেশে ফেরার জন্য নির্দেশনা দিয়ে কাউকে বিপদে ফেলতে চাই না।’ ভারতীয় সংবাদমাধ্যম ‘দ্য ওয়াল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। রোববার সাক্ষাৎকারটি প্রকাশিত হয়।সম্প্রতি ডিসেম্বরে দেশে ফেরার কথা বলে রাজনৈতিক উত্তেজনা তৈরির চেষ্টা করলেও এর মাধ্যমে কার্যত না ফেরার আভাস দিলেন তিনি।

হাসিনা বলেন, ‘আমার দেশে ফেরার উদ্যোগের সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিরাপত্তা নিয়ে আমি উদ্বিগ্ন।’ সাক্ষাৎকারে তিনি বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, ভারত–বাংলাদেশ সম্পর্ক ও আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে মন্তব্য করেন।

শেখ হাসিনার অনুপস্থিতিতে আওয়ামী লীগের নেতৃত্ব কে দেবেন, সাক্ষাৎকারে সেই প্রশ্নেরও উত্তর দিয়েছেন তিনি। তার বোন শেখ রেহানার সক্রিয় রাজনীতিতে আসার সম্ভাবনা কার্যত খারিজ করে দিয়ে শেখ হাসিনা বলেন, ‘রেহানা সরাসরি রাজনীতিতে যুক্ত নয়।’

দলের সাংগঠনিক দায়িত্ব প্রসঙ্গে শেখ হাসিনা জানান, তার অনুপস্থিতিতে শেখ ফজলুল করিম সেলিম সভাপতির দায়িত্ব পালন করবেন। তার কথায়, ‘এখন শেখ সেলিম সিনিয়র মোস্ট প্রেসিডিয়াম সদস্য। আমার অনুপস্থিতিতে তিনি সভাপতির দায়িত্ব পালন করবেন।’

আরও পড়ুন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

আরও পড়তে পারেন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে তথ্য প্রকাশের আহ্বান

কোথাও সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু হতে পারে ভোট

আগামী বছরের পবিত্র রমজান শুরু হওয়ার আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে দুই ধাপে...