― Advertisement ―

spot_img

শত শত পিৎজা অর্ডার করে পুলিশের হাতে গ্রেপ্তার তরুণ

পোল্যান্ডের এক অদ্ভুত সাইবার অপরাধের ঘটনা সবাইকে অবাক করেছে। শ্চেচিন শহরের ২৩ বছর বয়সী এক তরুণ ভুয়া নামে শয়ে শয়ে পিৎজা অর্ডার করে দেশের...
Homeবৃত্তের বাইরেশত শত পিৎজা অর্ডার করে পুলিশের হাতে গ্রেপ্তার তরুণ

শত শত পিৎজা অর্ডার করে পুলিশের হাতে গ্রেপ্তার তরুণ

পোল্যান্ডের এক অদ্ভুত সাইবার অপরাধের ঘটনা সবাইকে অবাক করেছে। শ্চেচিন শহরের ২৩ বছর বয়সী এক তরুণ ভুয়া নামে শয়ে শয়ে পিৎজা অর্ডার করে দেশের বিভিন্ন রেস্তোরাঁকে বিশাল আর্থিক ক্ষতির মুখে ফেলেছেন। শুধু তা ই নয়, এই ঘটনার সাথে জড়িত ছিল সাইবার স্টকিং এবং অন্যের পরিচয় চুরির মতো গুরুতর অপরাধ। পোল্যান্ডের সাইবার ক্রাইম ব্যুরো সম্প্রতি তাকে গ্রেপ্তার করেছে।

তদন্তে জানা গেছে এই তরুণ দেশের বিভিন্ন শহরের ঠিকানায় ভুয়া পিৎজা ডেলিভারি পাঠাতেন। সবচেয়ে ভয়ানক ব্যাপার হলো তিনি ভুক্তভোগীদের এমন সব ব্যক্তিগত তথ্য ব্যবহার করতেন যা শুধু তাদের কাছের মানুষেরই জানার কথা। পিৎজা অর্ডারের পাশাপাশি তিনি শিশু অপহরণ, কর্মক্ষেত্রে আগুন দেওয়া বা সড়ক দুর্ঘটনার মতো ভয়ংকর হুমকিও দিতেন। এর ফলে ভুক্তভোগীরা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছিলেন।

একবার এই ব্যক্তি প্রায় দশ হাজার ডলার সমমূল্যের ৩০০টি পিৎজার বিশাল অর্ডার করে বসেন। অতিরিক্ত অর্ডারের কারণে অনেক রেস্তোরাঁ তা বাতিল করতে বাধ্য হলেও বেশ কয়েকটি প্রতিষ্ঠান বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পুলিশ তার বাড়ি থেকে অপরাধে ব্যবহৃত বিভিন্ন ডিভাইস জব্দ করেছে। দোষী সাব্যস্ত হলে এই অদ্ভুত অপরাধের জন্য তার ৮ বছর পর্যন্ত জেল হতে পারে। তবে ঠিক কী কারণে তিনি এমন কাজ করতেন তা এখনো পুলিশের কাছে অজানা।