― Advertisement ―

spot_img

পাহাড় বেয়ে স্কুলে যাওয়ার দিন শেষ, শিশুদের জন্য তৈরি হলো বিশালাকার লিফট

চীনের ইউনান প্রদেশের নিঝুহে গ্রামের শিশুদের স্কুলে যাওয়ার জন্য আগে ৩ ঘণ্টার এক বিপদজনক পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। শিশুদের এই কষ্ট দূর করতে...
Homeঅন্যান্যসমুদ্র তলদেশ থেকে উদ্ধার হওয়া অদ্ভুদ জিনিসগুলো

সমুদ্র তলদেশ থেকে উদ্ধার হওয়া অদ্ভুদ জিনিসগুলো

সমুদ্রের তলদেশে হারিয়ে যাওয়া জাহাজগুলো যেন এক একটি টাইম মেশিন। শত শত বছর পানির নিচে থাকার পরও এসব ধ্বংসস্তূপ থেকে এমন কিছু জিনিস উদ্ধার করা হয়েছে যা বিজ্ঞানীদেরও অবাক করেছে।

উনবিংশ শতাব্দীর শ্যাম্পেন

বাল্টিক সাগরে উদ্ধার হওয়া এক জাহাজে মিলেছে ১৬৮ বোতল শ্যাম্পেন। আশ্চর্যের বিষয় হলো এগুলো এখনো পানের যোগ্য এবং নিলামে এর একটি বোতল বিক্রি হয়েছে প্রায় ৪৩ হাজার ডলারে।

প্রাচীন যুগের কম্পিউটার

গ্রিসের উপকূলে পাওয়া দুই হাজার বছরের পুরনো অ্যান্টিকাইথেরা মেকানিজম নামের যন্ত্রটিকে বলা হয় প্রাচীন যুগের জ্যোতির্বিদ্যার ক্যালকুলেটর। ব্রোঞ্জ দিয়ে তৈরি এই যন্ত্রের জটিল প্রযুক্তি আধুনিক বিজ্ঞানীদের কাছে এক বিশাল বিস্ময়।

টাইটানিকের সুগন্ধি

১৯১২ সালে ডুবে যাওয়া বিখ্যাত টাইটানিক জাহাজ থেকে উদ্ধার করা হয়েছে অ্যাডলফ সালফেল্ড নামের এক যাত্রীর ব্যাগ। প্রায় ৯০ বছর পর সমুদ্রের তলদেশ থেকে তুলে আনা সেই ব্যাগের ভেতরের ৬৫টি ছোট কাঁচের বোতলের সুগন্ধি এখনো আগের মতোই সুরভিত।

৩৪০ বছরের পুরনো দুগ্ধজাত খাবার

সুইডিশ যুদ্ধজাহাজ ক্রোনানের ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে মাখন বা পনির জাতীয় একটি খাবার। তবে শত শত বছর পানির নিচে থাকায় এর গন্ধ এখন রীতিমতো ভয়ংকর রূপ নিয়েছে।

সাগরের তলদেশ এখনো কত অজানা রহস্য লুকিয়ে রেখেছে তা ভাবলেই অবাক হতে হয়। এর মধ্যে কোন আবিষ্কারটি আপনার কাছে সবচেয়ে বেশি অদ্ভুত লেগেছে তা মন্তব্যের ঘরে জানাতে পারেন।