ইউএস ওপেনের নতুন রাজা জেভেরেভ

২০২০ সালের ১৩ সেপ্টেম্বর। মহামারি করোনার কারণে নিউইয়র্কের দর্শকশূন্য ফ্লাশিং মিডোসে হয়েছিল ইউএস ওপেন ফাইনাল।শ্রেষ্ঠত্বের মঞ্চে দুই সেট এগিয়ে থেকেও শিরোপা জিততে পারেননি আলেক্সান্দার জভেরেভ।

তবে ছয় বছর পর আরেকটি ১৩ সেপ্টেম্বর সেই নিউইয়র্কেই বিজয়ের হাসি হাসলেন জভেরেভ। যুক্তরাষ্ট্রের তরুণ সেনসেশন বেন শেল্টনকে ৬-৩, ৭-৬ (৭-২), ৫-৭, ৬-২ গেমে হারিয়ে প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে চ্যাম্পিয়ন হলেন জার্মানির এই টেনিস তারকা।

এটি জভেরেভের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম ট্রফি।এ বছরই তিনি ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, যেটি ছিল তার প্রথম গ্র্যান্ড স্লাম।

কাল রাতে ফ্লাশিং মিডোসে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেন জভেরেভ। প্রথম সেটে শেল্টনের স্নায়ুচাপ কাজে লাগিয়ে দ্রুত এগিয়ে যান তিনি। দ্বিতীয় সেটেও টাইব্রেকারে এগিয়ে গিয়ে সেটটি নিজের করে নেন শীর্ষ বাছাই জভেরেভ।তবে নিজ দেশের দর্শকদের সমর্থন পাওয়া শেল্টন হাল ছাড়েননি। তৃতীয় সেটে ঘুরে দাঁড়ান ২৩ বছর বয়সী এই মার্কিন। ম্যাচে প্রথমবার জভেরেভের সার্ভিস ভেঙে ৭-৫ ব্যবধানে সেট জিতে লড়াইয়ে ফেরেন তিনি।

চতুর্থ সেটের শুরুতেই অবশ্য শেল্টনের সেই লড়াই থামিয়ে দেন জভেরেভ।

ফাইনালে হারের পর হতাশ শেল্টন। ছবি : রয়টার্স

প্রথম গেমেই সার্ভিস ব্রেক করে এগিয়ে যান। এরপর ২৪ শটের দীর্ঘ এক র‌্যালিতে জয় তুলে নিয়ে ম্যাচের পূর্ণ নিয়ন্ত্রণ নেন। শেষ পর্যন্ত ৬-২ ব্যবধানে সেট জিতে নিশ্চিত করেন ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লাম শিরোপা।

এর মধ্য দিয়ে ২০২০ সালে করোনাকালীন ইউএস ওপেন ফাইনালের দুস্মৃতিও মুছে ফেলেন জভেরেভ। সেবার অস্ট্রিয়ার ডমিনিক থিমের বিপক্ষে দুই সেট এগিয়ে থেকেও হেরে গিয়েছিলেন তিনি।

ইউএস ওপেন জয়ের পুরস্কার হিসেবে ৫৫ লাখ ডলার (৬৭ কোটি ৮৭ লাখ টাকা) পেয়েছেন জভেরেভ।

সাফল্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে জভেরেভ বলেছেন, ‘সত্যি বলতে, আমি এখনো বিশ্বাস করতে পারছি না। ছয় বছর আগে একই টুর্নামেন্টের ফাইনালে হেরে যাওয়ার পর থেকে এই মুহূর্তের জন্য অপেক্ষা করেছি। আজকের (গত রাতের) জয় আমার জন্য অবিশ্বাস্য।’

২৯ বছর বয়সী জার্মান তারকা আরো বলেছেন, ‘জানতাম, গ্যালারির প্রায় সবাই বেন শেল্টনকে সমর্থন করবে। তবে দর্শকেরা আমার বিপক্ষেও দারুণ আচরণ করেছে। পরিবেশটা অসাধারণ ছিল। তিন মাসের মধ্যে দুটি গ্র্যান্ড স্লাম জেতা আমার কাছে অবিশ্বাস্য ব্যাপার। জার্মান পুরুষ টেনিসের জন্যও এটি বড় অর্জন। এত বছর ধরে যে পরিশ্রম করেছি, এই সাফল্য সেটারই ফল।’

আরও পড়ুন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

0
শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আরও পড়তে পারেন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।

মেসির শেষ ম্যাচে দেখা যাবে ডি মারিয়াকে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের আগ্রহ। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকার কথা...