সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপনে নিষেধাজ্ঞা

সরকারি হাসপাতালের এক কিলোমিটারের মধ্যে নতুন কোনো বেসরকারি ক্লিনিক স্থাপনের অনুমতি দেওয়া হবে না। একই এলাকার মধ্যে আগে থেকে চালু থাকা বেসরকারি ক্লিনিকগুলোতেও সরকারি হাসপাতালের চিকিৎসকেরা ব্যক্তিগতভাবে চিকিৎসাসেবা দিতে পারবেন না।

এ বিষয়ে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) নির্দেশনা জারি করেছে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিকসমূহ বিভাগের পরিচালক ডা. মো. নূরুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে সংশ্লিষ্টদের এ নির্দেশনা দেওয়া হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের চিঠিতে বলা হয়েছে, স্বাস্থ্যসেবার মানোন্নয়ন এবং সরকারি হাসপাতালের চিকিৎসাসেবা আরও কার্যকর করার লক্ষ্যে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত ১৭ আগস্ট প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্যসেবার মান উন্নয়নবিষয়ক সভার কার্যবিবরণীর ৬ নম্বর সিদ্ধান্তের আলোকে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

চিঠিতে আরও উল্লেখ করা হয়, প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে পাঠানো সভার কার্যবিবরণীর ভিত্তিতে সিদ্ধান্তটি বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

নির্দেশনার ফলে সরকারি হাসপাতালের আশপাশে নতুন বেসরকারি ক্লিনিক স্থাপনের সুযোগ সীমিত হওয়ার পাশাপাশি ওই এলাকার বিদ্যমান বেসরকারি ক্লিনিকগুলোতে সরকারি হাসপাতালের চিকিৎসকদের ব্যক্তিগত প্র্যাকটিসও বন্ধ থাকবে।

আরও পড়ুন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

আরও পড়তে পারেন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে তথ্য প্রকাশের আহ্বান

কোথাও সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু হতে পারে ভোট

আগামী বছরের পবিত্র রমজান শুরু হওয়ার আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে দুই ধাপে...