২৪ ঘন্টায় হাম উপসর্গে ১১ শিশুর মৃত্যু

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ১১ শিশুর মৃত্যু হয়েছে। এ সময়ে নিশ্চিত হামে আক্রান্ত ১১৩ জন এবং হামের সন্দেহজনক উপসর্গ নিয়ে ১১৫৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে।

হামের উপসর্গে মারা যাওয়া ১১ শিশুর মধ্যে ঢাকায় ৬ জন, চট্টগ্রামে ২ জন এবং সিলেট, খুলনা ও রংপুর বিভাগে একজন করে রয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হাম সংক্রান্ত পরিস্থিতি নিয়ে প্রকাশিত তথ্য বিবরণীতে এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত হামের সন্দেহে ৯৭৫ জন এবং নিশ্চিত হামে ১০১ জনসহ মোট ১০৭৬ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৮৫১ জনে। এছাড়া সন্দেহজনক হামে আক্রান্ত হয়েছেন এক লাখ ৮৩ হাজার ৪৪৯ জন।

হামের উপসর্গ নিয়ে আক্রান্তের সংখ্যার দিক থেকে ঢাকা বিভাগ এগিয়ে রয়েছে। এ বিভাগে এ পর্যন্ত ৩৮২ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে। এরপর চট্টগ্রামে ২৩৮ জন, সিলেটে ১৬৪ জন এবং বরিশালে ২৪৮ জনের মধ্যে হামের উপসর্গ পাওয়া গেছে।

আরও পড়ুন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

আরও পড়তে পারেন

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...

নির্ধারিত দামে এলপিজি না মিললে ব্যবস্থা, গণমাধ্যমকে তথ্য প্রকাশের আহ্বান

কোথাও সরকার নির্ধারিত দামে এলপিজি বিক্রি না হলে বিষয়টি জনসমক্ষে তুলে ধরতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর...

রমজানের আগেই তিন ধাপে ইউপি নির্বাচন, জানুয়ারিতে শুরু হতে পারে ভোট

আগামী বছরের পবিত্র রমজান শুরু হওয়ার আগেই ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, জানুয়ারিতে দুই ধাপে...