যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের শুরু

যেমন চেয়েছিল বাংলাদেশ। শুরুটাও হলো ঠিক তেমন। জয়ের রঙে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে নিজেদের শুরুটা রাঙাল দেশের নারী ক্রিকেটাররা। আজ কাঠমান্ডুর আপার মুলপানি ক্রিকেট গ্রাউন্ডে যুক্তরাষ্ট্রকে ২১ রানে ধরাশায়ী করেছে লাল-সবুজের প্রতিনিধিরা। টস হেরে শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে বাংলাদেশ ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে সংগ্রহ করে ১৫৯ রান। লক্ষ্য তাড়া করতে নেমে নিগার সুলতানা জ্যোতিদের দুর্দান্ত বোলিংয়ে ৯ উইকেটে ১৩৭ রান তুলতেই গুটিয়ে যায় মার্কিন নারীরা।

উদ্বোধনী ব্যাটার দিলারা আক্তার ৮ বল খেলে দলীয় স্কোরে ১৭ রান যোগ করেই ফেরেন। দলীয় স্কোর তখন ছিল ৩ ওভারে ২৬ রান। ওয়ানডাউনে নামা শারমিন আক্তারও করেছেন ঝোড়ো ব্যাটিং। ৮ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৯ বলে ৬৩ রানের দাপুটে এক ইনিংস উপহার দেন শারমিন। অধিনায়ক নিগার সুলতানা ২ রানে সন্তুষ্ট থেকেই পথ ধরেন প্যাভিলিয়নের। শেষদিকে সোবহানা মোস্তারি ২৯ বলে ৩২ আর স্বর্ণা আক্তার ১২ বলে ১৬ রান করলে বাংলাদেশের মেয়েদের সংগ্রহ দাঁড়ায় ১৫৯।

জবাবে যুক্তরাষ্ট্রের শুরু হয়েছিল দুর্দান্ত। দুই ওপেনার চেতনা পগ্যাদিয়ালা ও দিশা ধিংরা ৩৫ বলে ৪২ রানের পার্টনারশিপের গল্প লিখেন। দিশাকে (২৩) সাজঘরে ফেরান রাবেয়া খান। পরে উইকেটের পর উইকেট পড়তে থাকে যুক্তরাষ্ট্রের। ১ উইকেট হারিয়ে তুলে ছিল তারা ৫৭ রান। সেখান থেকে ৭৯ রানে যুক্তরাষ্ট্র খুইয়ে ফেলে ৬ উইকেট। শেষে রিতু সিং ১৩ বলে ৩৩ রান এনে দিলেও জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেননি। স্পিনার নাহিদা আক্তার একাই শিকার করেন ৪ উইকেট। তার মধ্যে ৩টি উইকেটই পান ১৮তম ওভারে।

যুক্তরাষ্ট্র বাদে ‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ আয়ারল্যান্ড, নামিবিয়া ও পাপুয়া নিউগিনি। গ্রুপ পর্বে ২০ জানুয়ারি পাপুয়া নিউগিনি, ২২ জানুয়ারি নামিবিয়া ও ২৪ জানুয়ারি আয়ারল্যান্ডকে মোকাবিলা করবে বাংলাদেশ।

বাছাই পর্ব থেকে আরো চারটি দল বিশ্বকাপে জায়গা করে নেবে। বাছাই পর্বে দুই গ্রুপের সেরা তিনটি করে দল খেলবে সুপার সিক্সে। সুপার সিক্স থেকে সেরা চার দল বিশ্বকাপের মূল পর্বের খেলার সুযোগ পাবে।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ : ১৫৯/৫, ২০ ওভার (শারমিন ৬৩, মোস্তারি ৩২; মাধাবন ৩/২৩ ও ইসানি ভাগহেলা ২/২৭)।

যুক্তরাষ্ট্র : ১৩৭/৯, ২০ ওভার (চেতনা ৩৬, রিতু ৩৩; নাহিদা ৪/ ২৪ ও রাবেয়া ২/৩৪)।

ফল : বাংলাদেশ ২১ রানে জয়ী।

ম্যাচসেরা : শারমিন আক্তার।

আরও পড়ুন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

0
শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আরও পড়তে পারেন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।

মেসির শেষ ম্যাচে দেখা যাবে ডি মারিয়াকে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের আগ্রহ। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকার কথা...