― Advertisement ―

spot_img

কাউন্টিতে নতুন গল্প লিখছেন হাসান–খালেদ

ডার্বি ক্রিকেট গ্রাউন্ডে কাউন্টি ক্রিকেটের ম্যাচ চলছে। কেন্টের বিপক্ষে মধ্যাহ্নভোজের বিরতি অবধি ৮৯ রান তুলতে ৪ উইকেট হারিয়ে ফেলেছে ডার্বিশায়ার। স্কোরবোর্ডে যে দুজন বোলার...
Homeখেলাভারতে যাওয়ার মতো নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি

ভারতে যাওয়ার মতো নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হয়নি

বিশ্বকাপ নিয়ে সবশেষ সিদ্ধান্ত নিতে আজ রাজধানীর এক পাঁচ তারকা হোটেলে ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। সেখানে তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির এমন উত্তরণ হয়নি, যাতে বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ দল। তিনি আরও জানান, পূর্বের সিদ্ধান্তে অনড় আছে বাংলাদেশ। ভারতের চাপে বিসিবির ওপর আইসিসির চাপিয়ে দেওয়া সিদ্ধান্ত মেনে নেয়নি বাংলাদেশ সরকার।

গতকাল আইসিসি সভায় সিদ্ধান্ত জানাতে বাড়তি সময় চেয়ে নেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এরপরেই আজ ক্রিকেটার ও সরকারের সঙ্গে যৌথ আলোচনায় বসে বিসিবি। ওই আলোচনা শেষে যুব ও ক্রীড়া উপদেষ্টা বিশ্বকাপে খেলতে না যাওয়ার সিদ্ধান্তের কথা জানান তিনি।

তিনি জানান, ভারতের নিরাপত্তা পরিস্থিতির কোন উত্তরণ হয়নি। ফলে ভারতে যাওয়ার পক্ষপাতি নন তিনি। পাশাপাশি এটাই থাকছে সরকারের সবশেষ অবস্থান।