৭৫ বছরের পুরোনো স্মৃতি ফেরালেন ভিনিসিয়ুস

ভিনিসিয়ুস জুনিয়রের নৈপুণ্যে রিয়াল সোসিয়েদাদকে ৪–১ গোলে হারিয়ে লা লিগা পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে রিয়াল মাদ্রিদ। ম্যাচে পেনাল্টিতে জোড়া গোল করার পথে ৭৫ বছরের পুরোনো স্মৃতি ফিরিয়ে এনেছেন ভিনিসিয়ুস। ব্রাজিলের এই ফরোয়ার্ড ম্যাচে দুটি পেনাল্টি আদায় করেছেন, সেই দুটি পেনাল্টি আবার নিজে নিয়ে দুটিতেই করেছেন গোল।

রিয়ালের কোনো খেলোয়াড় এমন কীর্তি সর্বশেষ দেখিয়েছিলেন ১৯৫১ সালের ১৪ অক্টোবর। সেদিন ভ্যালেন্সিয়ার বিপক্ষে দুই পেনাল্টি আদায় করে দুই গোল করেছিলেন রিয়ালের স্প্যানিশ মিডফিল্ডার লুইস মোলাউনি।

এটি ছিল লা লিগায় ১৫ ম্যাচ পর ভিনির প্রথম জোড়া গোল। সব প্রতিযোগিতা মিলিয়ে চলতি মৌসুমে মাত্র দ্বিতীয়বার জোড়া গোল পেলেন এই উইঙ্গার। ভিনিসিয়ুস ছাড়া রিয়ালের হয়ে অন্য গোল দুটি করেন গনসালো গার্সিয়া ও ফেদেরিকো ভালভের্দে।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতকাল চোটের কারণে খেলতে পারেননি কিলিয়ান এমবাপ্পে। কিন্তু তাঁর অনুপস্থিতি বুঝতেই দেননি বাকিরা। দারুণ নৈপুণ্যে পাওয়া বড় জয়ে লা লিগা পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এসেছে রিয়াল।

রিয়ালের গোলের উৎসব

রিয়ালের গোলের উৎসবরয়টার্স

২৪ ম্যাচে রিয়ালের পয়েন্ট এখন ৬০। এক ম্যাচ কম খেলে দুইয়ে থাকা বার্সেলোনার পয়েন্ট ৫৮। আগামীকাল রাতে জিরোনার মুখোমুখি হবে বার্সা। সেই ম্যাচে জিতলে আবারও এক পয়েন্টের লিড নেবে হ্যান্সি ফ্লিকের দল। আর বার্সা যদি পয়েন্ট হারায় তবে শীর্ষ স্থানটা রিয়ালের দখলেই থেকে যাবে।

ম্যাচ শেষে রিয়াল মাদ্রিদ টিভিকে ভালভার্দে বলেন, ‘আক্রমণ ও রক্ষণ দুই জায়গাতেই আমরা দারুণ খেলেছি। ম্যাচজুড়ে দল হিসেবে বেশ ভালোভাবে রক্ষণ সামলেছি। দীর্ঘ সময় ধরে প্রস্তুতি নিয়েছি। এখন লা লিগা ও চ্যাম্পিয়নস লিগ—দুটির জন্যই লড়াই করব।’

এমবাপ্পেহীন ম্যাচে নায়ক হিসেবে আবির্ভূত ভিনিসিয়ুস। সোসিয়েদাদের রক্ষণকে অনেকটা একাই তটস্থ করে রেখেছিলেন এই ব্রাজিলিয়ান। তাঁকে নিয়ে রিয়াল মাদ্রিদ কোচ আলভারো আরবেলোয়া বলেন, ‘আমি আসার পর থেকেই সে খুব উচ্চমানের পারফরম্যান্স উপহার দিচ্ছে। সে পরিসংখ্যানের গণ্ডি ছাড়ানো খেলোয়াড়, যে একাই ম্যাচের চেহারা বদলে দিতে পারে। প্রতিপক্ষকে চাপে রাখে, একাধিক খেলোয়াড়কে নিজের দিকে টেনে নেয়।’

রিয়ালের পরের ম্যাচ আগামী মঙ্গলবার রাতে। যেখানে চ্যাম্পিয়নস লিগের প্লে অফ নকআউটে বেনফিকার বিপক্ষে মাঠে নামবে তারা।

আরও পড়ুন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

0
শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আরও পড়তে পারেন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।

মেসির শেষ ম্যাচে দেখা যাবে ডি মারিয়াকে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের আগ্রহ। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকার কথা...