জেদ্দায় আটকা পড়েছেন মুশফিকুর রহিম

ইরানে ইসরায়েলের হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা বিরাজ করছে, আকাশপথে তৈরি হয়েছে চরম অনিরাপত্তা। নিরাপত্তাঝুঁকি এড়াতে মধ্যপ্রাচ্যের সব গন্তব্যে ফ্লাইট স্থগিত করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসসহ একাধিক আন্তর্জাতিক বিমান সংস্থা।

এমন পরিস্থিতির কারণে সৌদি আরবে আটকা পড়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের অভিজ্ঞ উইকেটকিপার-ব্যাটসম্যান মুশফিকুর রহিম। ওমরাহ পালন শেষে দুবাই হয়ে দেশে ফেরার পথে ফ্লাইট বাতিল হওয়ায় আরও হাজারো যাত্রীর সঙ্গে তিনি এখন জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছেন।

আজ নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে মুশফিকুর রহিম নিজেই এই বিপত্তির কথা জানিয়ে লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। কয়েক দিন আগে ওমরাহ পালন করতে মক্কায় এসেছিলাম। আলহামদুলিল্লাহ, ওমরাহ শেষ করে আজ এমিরেটসে (দুবাই হয়ে) বাংলাদেশে ফেরার কথা ছিল। আজ সকালে আমরা জেদ্দা থেকে দুবাইয়ের উদ্দেশে ইকে ০৮০৬ ফ্লাইটে উড্ডয়ন করি। কিন্তু দুর্ভাগ্যবশত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানের মধ্যে যুদ্ধের কারণে সব ফ্লাইট পুনরায় জেদ্দায় ফিরে এসেছে।’

বর্তমানে জেদ্দা বিমানবন্দরে মুশফিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছেন। তিনি আরও লিখেছেন, ‘বর্তমানে আমিসহ হাজার হাজার যাত্রী জেদ্দা বিমানবন্দরে অবস্থান করছি। একমাত্র সর্বশক্তিমান আল্লাহই জানেন কখন এবং কীভাবে আমরা অন্য বাংলাদেশিদের সঙ্গে ঢাকায় ফিরতে পারব। সবার কাছে দোয়া প্রার্থী।’

মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতির দ্রুত অবনতি হওয়ায় বিমান বাংলাদেশ এয়ারলাইনস ইতিমধ্যে ওই অঞ্চলের সব গন্তব্যে তাদের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে। শুধু বিমান বাংলাদেশ নয়, এমিরেটস, কাতার এয়ারওয়েজসহ বিশ্বের শীর্ষস্থানীয় এয়ারলাইনসগুলোও নিরাপত্তার খাতিরে তাদের রুট পরিবর্তন করছে অথবা ফ্লাইট বাতিল করছে।

ইসরায়েল ও ইরানের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনা এবং পাল্টাপাল্টি ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় জর্ডান, ইরাক ও লেবাননের আকাশপথও সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।

আরও পড়ুন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

0
শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আরও পড়তে পারেন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।

মেসির শেষ ম্যাচে দেখা যাবে ডি মারিয়াকে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের আগ্রহ। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকার কথা...