অর্থ কমিটির প্রধানের পদ থেকে নাজমুলকে অব্যাহতি দিচ্ছে বিসিবি

ক্রিকেটারদের দাবির মুখে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছে সূত্র। কিছুক্ষণের মধ্যেই এ ব্যাপারে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বোর্ড পরিচালকের পদ থেকে নাজমুলকে সরাতে পারবে না বিসিবি। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী শুধু মৃত্যু হলে, মানসিক ভারসাম্য হারালে, শৃঙ্খলাজনিত শাস্তি হলে, অর্থনৈতিভাবে দেওলিয়া হলে, পরপর তিনটি বোর্ড সভায় অনুপস্থিত থাকলে অথবা নিজ থেকে পদত্যাগ না করলে কারও পরিচালক পদ শূন্য হয় না। এখানে প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি নিজ থেকে পদত্যাগ করলে সমস্যার সমাধান হতে পারে।

উল্লেখ্য যে বিসিবির গঠণতন্ত্রে ক্রিকেটারদের জন্য আচরণবিধির কথা বলা থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই, যেটি অন্য সব দেশের ক্রিকেট বোর্ডে আছে। এ কারণে শৃঙ্খলার বাইরে কিছু করলেও তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না।

বর্তমানে বিসিবির পরিচালক নাজমুল অর্থ কমিটির প্রধানের দায়িত্ব ছাড়া আর কোনো দায়িত্বে নেই। বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাঁকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার। তাঁকে অন্য সব ধরনের কর্মকাণ্ড থেকেও দূরে রাখার সিদ্ধান্ত হয়েছে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে নাজমুল এবারই প্রথম বোর্ড পরিচালক হয়েছিলেন।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বিসিবির কার্যালয়প্রথম আলো

আজ বনানীতে কোয়াবের সংবাদ সম্মেলনে কথা বলেন সভাপতি মোহাম্মদ মিঠুন

নাজমুলকে নিয়ে বিতর্কের শুরু গতকাল তিনি ক্রিকেটারদের নিয়ে কিছু অসৌজন্যমূলক মন্তব্য করার পর। এর আগে ফেসবুক পোস্টে তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলেও বিতর্কিত হয়েছিলেন তিনি।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন কাল রাতেই এক সংবাদ সম্মেলনে জানান, নাজমুল বিসিবি পরিচালকের পদ থেকে পদত্যাগ না করলে ক্রিকেটাররা কোনো খেলা খেলবে না। সে অনুযায়ী মিরপুরে আজ বিপিএলের প্রথম ম্যাচটি হয়নি। দ্বিতীয় ম্যাচ নিয়েও আছে সংশয়।

আজ বনানীতে কোয়াবের সংবাদ সম্মেলনে কথা বলেন সভাপতি মোহাম্মদ মিঠুন

অবশ্য দুপুরে বনানীর শেরাটন হোটেলে আয়োজিত কোয়াবের এক সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ডের পক্ষ থেকে তাঁদের শর্ত মেনে নেওয়া হয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসে কোয়াব সভাপতি মিঠুন বলেছেন, ‘মাঠে যাব একটাই শর্তে, বিসিবি যদি কমিটমেন্ট করে, ৪৮ ঘণ্টার মধ্যে এই লোক বিসিবিতে থাকবে না। যদি থাকে, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না। যদি বিসিবি থেকে অফিশিয়াল ডিক্লেয়ার করে…।’

এরপরই এলো নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর। ক্রিকেটারদের দাবির মুখে সম্ভব সর্বোচ্চ সিদ্ধান্তটাই নিয়েছে বোর্ড। বল এখন ক্রিকেটারদের কোর্টে। সন্ধ্যার রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস ম্যাচটি হবে তো!

আরও পড়ুন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

0
শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আরও পড়তে পারেন

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...

আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে গেলেও মেসির বিদায়ী ম্যাচে থাকবেন তাঁরা

তিনটি প্রীতি ম্যাচের জন্য আর্জেন্টিনার স্কোয়াড থেকে ছিটকে পড়েছেন থিয়াগো আলমাদা ও হুয়ান ফয়থ। চোটের কারণে তাঁদের পাচ্ছেন না আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি।আন্তর্জাতিক বিরতিতে তিনটি প্রীতি ম্যাচে বলিভিয়া, বুরকিনা ফাসো ও বেনিনের মুখোমুখি হবে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় আগামী ১, ৪ ও ৭ অক্টোবর ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সব কটি ম্যাচেই স্বাগতিক আর্জেন্টিনা। এর মধ্যে ৭ অক্টোবর বেনিনের বিপক্ষে ম্যাচ দিয়ে আর্জেন্টিনার জার্সিতে ক্যারিয়ারের ইতি টানবেন লিওনেল মেসি।

মেসির শেষ ম্যাচে দেখা যাবে ডি মারিয়াকে

আর্জেন্টিনার জার্সিতে লিওনেল মেসির সম্ভাব্য শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে বাড়তে শুরু করেছে ফুটবলপ্রেমীদের আগ্রহ। সেই বিশেষ মুহূর্তের সাক্ষী হতে গ্যালারিতে উপস্থিত থাকার কথা...