আম্মারের মানসিক চিকিৎসার দাবিতে মানববন্ধনের ডাক ছাত্রদলের

সম্প্রতি বিভিন্ন অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতিতে ক্যাম্পাসের শিক্ষাবান্ধব ও শান্তিপূর্ণ পরিবেশ রক্ষায় রাকসুর জিএস সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়ে আজ দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয় উপাচার্য বরাবর স্মারকলিপি দেবেন রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

এছাড়া আজ (সোমবার) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের ডাক দিয়েছেন শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল।

ছাত্রদলের এমন দাবির বিষয়ে জানতে সালাউদ্দিন আম্মারকে একাধিকবার কল দিয়েও পাওয়া যায়নি।

এ বিষয়ে রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, ‘একজন সচেতন শিক্ষার্থীর আচরণ কখনো এমন হতে পারে না। ক্যাম্পাসে সালাউদ্দিন আম্মারের এমন আচরণ দিনে দিনে উদ্বেগের জন্ম দিচ্ছে। রাকসুর জিএস হিসেবে শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার কথা থাকলেও সে কিন্তু ক্যাম্পাসের উত্তেজনা সৃষ্টি হয় এমন কাজ নিয়ে পড়ে আছে। ফলে তার মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা সন্দিহান। আমরা তার মানসিক চিকিৎসার জন্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে জোর দাবি জানিয়ে স্মারকলিপি দেব।’

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতির টাঙানো ব্যানার খুলে ফেললেন রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার। গতকাল রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে টাঙানো এই ব্যানার খুলে ফেলেন তিনি।

এর আগে বেলা সাড়ে ১১টায় ব্যানার খুলে নেওয়ার জন্য সংশ্লিষ্ট শিক্ষককে আলটিমেটাম দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছিলেন তিনি। এ ঘটনার পাশাপাশি শিক্ষক লাঞ্ছিতের ঘটনাসহ বিভিন্ন ঘটনায় ক্ষোভ প্রকাশ করে আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়ে স্মারকলিপি দেবে শাখা ছাত্রদল।

আরও পড়ুন

হাবিব হাসানসহ ২৬ আসামির বিচার শুরুর আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ...

আরও পড়তে পারেন

হাবিব হাসানসহ ২৬ আসামির বিচার শুরুর আদেশ আজ

জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর উত্তরায় মীর মাহফুজুর রহমান মুগ্ধসহ ১১ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানসহ...

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

আট মাস পর যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন শুরু

দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর জামালপুরের সরিষাবাড়ীর যমুনা ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে ফের ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে। গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ায় দেশের...