সময়ের সাথে সাথে এআই এজেন্টের ব্যবহার ও চাহিদা যেন বাড়ছে। সাধারণ এআই যখন শুধুমাত্র নির্দিষ্ট প্রম্পোট দেওয়া হয় তখই সাড়া দেয়,অন্যদিকে এআই এজেন্ট ভিন্নভাবে কাজ করে। এজেন্টিক এআই একটি কাজ বুঝতে পারে, কী পদক্ষেপ নিতে হবে তা নির্ধারণ করতে পারে এবং স্বয়ংক্রিয়ভাবে সেই পদক্ষেপগুলি করতে পারে। এআই এজেন্ট বিভিন্ন কাজে সহকারী হিসেবে কাজ করে। বর্তমানে বিভিন্ন সংস্থা এআই এজেন্ট ব্যবহার করছে। আবার বিভিন্ন প্রযুক্তি প্রতিষ্ঠান এআই এজেন্ট বানাচ্ছে।তেমনি ভিন্ন ভিন্ন কাজের এআই এজেন্ট নিয়ে চলুন জেনে নিই।
অটোজিপিটি: ওপেন সোর্স এআই এজেন্ট অটোজিপিটি। এটি মূলত এআই ম্যানেজার হিসেবে কাজ করে। স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন কাজ করার জন্য কিংবা বিভিন্ন পরিকল্পনা, কাজ ধাপে ধাপে করার জন্য ব্যবহার করা যাবে এটি। ২০২৩ সালে চালু হওয়া এই এআই এজেন্ট জিপিটি-৪ এবং জিপিটি-৫ ইন্টিগ্রেশনের মাধ্যমে কাজ করে। তাই ওপেন সোর্স এজেন্টটি মূলত জিপিটি মডেলের উপরে নির্মিত প্রকল্প। গিটহাবে এর সোর্স কোড পাওয়া যাবে। এটি যেকোনো কাজকে ছোট ছোট কাজে ভাগ করে নেয়। এটি গবেষণা, সারসংক্ষেপ, ফাইল তৈরির কাজ করতে পারে।এটি গুগল সার্চ, পাইথন কোড টুল ইত্যাদি ব্যবহার করে কাজ করে। চ্যাটজিপিটি বা অন্যান্য এআই চ্যাটবটে যেখানে ক্রমাগত কমান্ড বা প্রম্পোট লিখতে হয় সেখানে এই এআই এজেন্টে একবারেই সব কাজ সম্পন্ন হয়। একটি ভিডিও গেম কোম্পানি এই এজেন্ট তৈরি করে। চালু হওয়ার পর মোটামুটি মানুষের দৃষ্টি কাড়ে এটি। ব্যবহারকারীরা এই এজেন্ট সফটওয়্যার ডেভেলপমেন্ট, বাজার গবেষণা ও কন্টেন্ট তৈরির কাজে ব্যবহার করে।
ডেভিন এআই: সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করে ডেভিন এআই নামক এই এআই এজেন্ট। যুক্তরাষ্ট্রের কগনিশন ল্যাবস নামক কোম্পানি এটির ডেভেলপার। ডেভিন এআই একজন উদ্ভাবনী এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার যা ডেভেলপমেন্ট টিমের পরিচালনা পদ্ধতিতে বিপ্লব আনার জন্য ডিজাইন করা হয়েছে। এই উন্নত এআই সফটওয়্যার ডেভেলপার কোম্পানিগুলোতে বৃহৎ আকারের কোড মাইগ্রেশন এবং রিফ্যাক্টরিং থেকে শুরু করে ডেটা ইঞ্জিনিয়ারিং এবং বাগ রেজোলিউশন পর্যন্ত জটিল কোডিং চ্যালেঞ্জ মোকাবেলায় সহায়তা করে। পুনরাবৃত্তিমূলক এবং সময়সাপেক্ষ কাজগুলি স্বয়ংক্রিয় করতে পারে। ডেভিন এআই ইঞ্জিনিয়ারিং দলগুলির দক্ষতা, খরচ কমানোর মতো সুবিধা দেয়। ডেভিন এআই বিশ্বের প্রথম এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃত। কোড লেখা, পরিক্ষা করা , ক্রুটি বের করা সহ একাধিক কাজের এই এজেন্টিক এআই সফটওয়্যার ইঞ্জিনিয়ারদের সহকারী।
মানুস এআই: চীন ও সিঙ্গাপুরের বাটারফ্লাই ইফেক্ট নামে একটি কোম্পানি বানিয়েছে সর্বজনীন কাজের এক এআই এজেন্ট। যার নাম মানুস এআই। মূলত মাল্টি-ইন্ডাস্ট্রি টাস্ক এজেন্ট হিসেবে কাজ করে মানুস এআই। লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করে এটি। ব্যবসায়ীক বিভিন্ন কাজে একে ব্যবহার করা যাবে। ছবি, নথি এবং ডেটা পরিচালনার কাজ করতে পারে এটি। যেমন কোম্পানি নতুন কোনো পণ্যের বিপণন কৌশল বানাতে পারবে এটি। প্রথমে এটি ঐ পণ্যের অন্যান্য বাজারের প্রতিযোগী পণ্যের খোঁজ নিবে। তারপরে প্রচারণা কৌশল বানিয়ে দিবে। বিজ্ঞাপন ভিডিও, স্লাইড তৈরি, আর্থিক বিশ্লেষণের মতো কাজ করতে পারে মানুস এআই। তাই একে বলা হচ্ছে ডিজিটাল কর্মচারি।
ক্লড এআই: ক্লড হল অ্যানথ্রপিক দ্বারা তৈরি বৃহৎ ভাষা মডেলের একটি পরিবার। এটি কথোপকথনমূলক সংলাপ, কোড তৈরি, সারসংক্ষেপ তৈরি সহ আরো বিভিন্ন কাজের জন্য ডিজাইন করা হয়েছে এটি। সাধারণ চ্যাটবটের মতো হলেও এটি অনেক রকম কাজ করতে পারে। কোড লিখতে পারে, ডকুমেন্ট বিশ্লেষণ, লেখার কাজ করতে পারে। অনেকটা সহকারীর মতো কাজ করে। অফিসের কাজ, সৃজনশীল কাজ, গবেষণার কাজে একে যুক্ত করা যায়। অন্যান্য চ্যাটবটের মতো এটি ব্যবহার করা গেলেও একে নিজস্ব কাজে কিংবা দলগত কাজে যুক্ত করে ব্যবহার করা যায়।
কোরি এআই: একাধিক এজেন্ট একসাথে কাজ করে কোরি এআই নামক এআই এজেন্টে। একে বলা হচ্ছে মাল্টি-এজেন্ট অর্কেস্ট্রেশন। এখানে এজেন্টরা একে অপরের কাছে কাজ হস্তান্তর করতে পারে,বিভিন্ন প্রেক্ষাপটে কাজ করতে পারে। ব্যাবসায়ীক কাজ কিংবা কোড লেখা সহ নানা কাজ করতে পারে কোরি এআই। যার কোডিং জানেন না তাদের জন্যও নো কোড এজেন্ট এই এআই। কোরি এআই যেকোনো কোম্পানি বা সংস্থার জন্য এজেন্ট তৈরি করে। কোম্পানির ডেটা এবং কর্মপ্রবাহের সাথে কৃত্রিম বুদ্ধিমত্তার সংযোগ স্থাপন করে কাজ করে। যখন কোনও ব্যবসায়িক এজেন্ট তৈরি করে, তখন এটি এআইকে কী করতে হবে তা শেখায়। যেমন গ্রাহকের সমস্যা সমাধান করা, এইচ আর প্রশ্নে সাহায্য করা অথবা অ্যাকাউন্টের বিবরণ পরীক্ষা করা। প্ল্যাটফর্মটি কোম্পানির সমস্ত ডাটাবেস এবং অ্যাপগুলিকে সংযুক্ত করে যাতে এআই রিয়েল টাইমে প্রকৃত তথ্য সংগ্রহ করতে পারে। একাধিক এজেন্ট একসাথেও কাজ করতে পারে।যেমন একজন এজেন্ট গ্রাহকের প্রশ্নের উত্তর দিতে পারে, অন্যজন পেমেন্ট পরিচালনা করতে পারে এবং তৃতীয়জন রেকর্ড আপডেট করতে পারে। সব কাজই ভাগ করে নেওয়া যায়।
- টি এইচ মাহির

