ভিডিও কলে তৃণমূলের চিকিৎসা সেবার খোঁজ নিলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত হঠাৎ এক উপজেলা হাসপাতালে চিকিৎসক খুঁজতে থাকলেন। সেখানে থাকা চারজনের মধ্যে একজনকেও পেলেন না। চিকিৎসা কেমন চলছে এমনটা দেখতে হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনডোর সব জায়গায় কথা বললেন তিনি। ঈদের ডিউটিতে থাকায় শুভেচ্ছা জানিয়ে ছুটিতেও চিকিৎসা কার্যক্রমের খোঁজ নেন প্রতিমন্ত্রী।

সোমবার (২৩ মার্চ) দুপুর সোয়া ১২টায় সিলেটের সীমান্তবর্তী জকিগঞ্জ উপজেলা হাসপাতালে এই দৃশ্য দেখা যায়। স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত সিরাজগঞ্জ থেকে তাৎক্ষণিক এক ভিডিও কলের মাধ্যমে এই হাসপাতালে খোঁজখবর নেন।

ঈদের ছুটিতে তৃণমূলের চিকিৎসাসেবা কার্যক্রমের খোঁজ নিতে প্রতিমন্ত্রী হাসপাতালের ডাক্তারদের ভিডিও কল দেন। প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত এ সময় তাৎক্ষণিকভাবে হাসপাতালে চিকিৎসাসেবা ভিডিও কলের মাধ্যমে ঘুরে দেখাতে বলেন।

ঈদের ছুটিতে পরিবার ছেড়ে যারা চিকিৎসা সেবায় নিয়োজিত আছেন, তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন ড. এম এ মুহিত।

চিকিৎসকদের মনোবল বাড়াতে তিনি বলেন, আপনারা এই দুর্গম এলাকায় মানুষের ভরসা। আপনাদের ত্যাগের কথা সরকার জানে। তবে অনুপস্থিত চিকিৎসকদের বিষয়ে তিনি খোঁজখবর নেওয়ার নির্দেশ দেন।

ভিডিও কলের মাধ্যমে প্রতিমন্ত্রী কথা বলেন জরুরি বিভাগের নার্স ও সাধারণ রোগীদের সঙ্গেও। তৃণমূলের মানুষ যেন সঠিক সময়ে সেবা পায়, সে বিষয়ে কঠোর নির্দেশনা দেন তিনি।

তিনি সরকারের আগামীর পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, আমরা প্রাথমিক স্বাস্থ্যসেবা বিশ্বমানের করার জন্য একটি যুগান্তকারী রোডম্যাপ চূড়ান্ত করেছি।

দেশের প্রতিটি নাগরিকের জন্য ‘হেলথ কার্ড’ নিশ্চিত করে সুস্বাস্থ্যের বাংলাদেশ গড়তে অঙ্গীকারবদ্ধ।

আরও পড়ুন

চার্লসের কথা ভুল প্রমাণিত হয়েছে

চার্লসের কথা ভুল প্রমাণিত হয়েছে। ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে

আরও পড়তে পারেন

চার্লসের কথা ভুল প্রমাণিত হয়েছে

চার্লসের কথা ভুল প্রমাণিত হয়েছে। ডায়ানার মৃত্যুর কদিন পর চার্লস বলেছিলেন, মানুষ ‘খুব শিগগির’ তাঁকে ভুলে যাবে

কাজের মাঝে হুট করে ঘুম পাচ্ছে? তাৎক্ষণিক ঘুম কাটানোর কিছু অদ্ভুত কিন্তু কার্যকরী উপায়!

অফিসে জরুরি কাজ করছেন বা সামনে পরীক্ষা, কিন্তু কিছুতেই চোখের পাতা খোলা রাখতে পারছেন না? কফি বা চা খাওয়ার সুযোগ না থাকলে এই সহজ...

অনলাইনে নাগরিকের তথ্য বিক্রি উদ্বেগ ও উৎকন্ঠা

একজন নাগরিকের পরিচয়, মুঠোফোন নম্বর, জন্মতারিখ, ঠিকানা, কার সঙ্গে কখন কথা বলেছেন, কোথায় অবস্থান করছেন, এমনকি তার আর্থিক লেনদেনের তথ্যও ব্যক্তিগত। এসব তথ্য নিরাপদ...