― Advertisement ―

spot_img

মধ্যপ্রাচ্যের গভীর চোরাবালিতে আটকে গেছেন ট্রাম্প

মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-ইসরাইলের সঙ্গে ইরানের চলমান সংঘাতের ছয় মাসের বেশি সময় পরও পরিস্থিতির উন্নতি হয়নি; বরং ইয়েমেন ও ইরাকে ইরান সমর্থিতদের সাম্প্রতিক তৎপরতায় সংকট আরো...
Homeআন্তর্জাতিকসর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

সর্বোচ্চ নেতা জীবিত আছেন: ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি বলেছেন, তিনি যত দূর জানেন সে অনুযায়ী ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জীবিত আছেন। আজ শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর এনবিসি নিউজের লাইভে যুক্ত হয়ে এ কথা বলেছেন তিনি।

হামলায় ইরান ‘এক বা দুইজন কমান্ডারকে হারিয়ে থাকতে পারে’ বলে জানিয়েছেন আরাগচি।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা থামিয়েছে জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, পরিস্থিতি শান্ত করতে আগ্রহী ইরান এবং সমঝোতা আলোচনার জন্য পুরোপুরি উন্মুক্ত রয়েছে।

এই মুহূর্তে’ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কোনো যোগাযোগ নেই জানিয়ে আরাগচি বলেছেন, ‘আমেরিকানরা যদি আমাদের সঙ্গে কথা বলতে চায় তাহলে তারা জানে কীভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে পারে।’

ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনা চলছিল। সর্বশেষ দফার আলোচনা শেষ হয় দুই দিন আগে। তবে তাতে কোনো অগ্রগতি হয়নি।

মধ্যপ্রাচ্য অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোতে ইরান হামলা চালাচ্ছে বলে নিশ্চিত করেছেন আরাগচি। তিনি বলেছেন, তাদের এই হামলা ‘আত্মরক্ষামূলক’।