Homeবৃত্তের বাইরেক্যাডেটস নিউজজয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচ দিনব্যাপী ১৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান অতিথি কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন মোহাম্মদ আরিফুল হক। এসময় ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ অ্যাডজুটেন্ট মেজর মাজাজেবিন খান, কলেজের ভারপ্রাপ্ত উপাধ্যক্ষ মোকছেদুল ইসলাম রাজাসহ অন্যান্য কর্মকর্তা অনুষদ সদস্য এবং ক্যাডেটরা।

বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি হাউজের ১০০ জন ক্যাডেট অংশ নিয়েছেন। ক্যাডেটদের প্রতিযোগিতা ছোট দল ও বড় দল- এই দুই ভাগে বিভক্ত রয়েছে। দুই দলে মোট ইভেন্ট সংখ্যা ২৫টি। এর মধ্যে ফিল্ড ইভেন্ট ১২টি এবং ট্রাক ইভেন্ট ১৩টি। প্রতিযোগিতার সমাপ্তি হবে ২৪ ডিসেম্বর।

বিষয় ভিত্তিক সংবাদ
যোগাযোগspot_img

সর্বাধিক পঠিত