Homeবৃত্তের বাইরেক্যাডেটস নিউজক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি - যা যা জানা দরকার

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি – যা যা জানা দরকার

ক্যাডেট ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তিত? জেনে নাও ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতিতে তোমার যা যা জানা দরকার তার সবকিছু।

সব বাবা-মার ভাবনা একরকম হয় না। তবে যারা সচেতন, তারা একটু বেশিই ভাবেন সন্তানের আগামী দিনগুলো নিয়ে। ছোটবেলা থেকেই যদি ঠিক পথটা দেখিয়ে দেওয়া যায়, ভবিষ্যতের দ্বার খুলে যেতে সময় লাগে না। এজন্যই অনেক অভিভাবকের চোখে ক্যাডেট কলেজ শুধু একটা শিক্ষাপ্রতিষ্ঠান নয়, একটা স্বপ্ন, একটা লক্ষ্য, একটা ভবিষ্যতের রূপরেখা। যেখানে ঐক্য ও শৃঙ্খলার মূলমন্ত্রে শিশুরা হয়ে ওঠে আত্মবিশ্বাসী, দায়িত্বশীল এক চৌকস নাগরিক। 

ক্যাডেট কলেজ বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষা প্রতিষ্ঠান। এখানে শুধু বইয়ের পাঠ নয়, শেখানো হয় নেতৃত্ব, শৃঙ্খলা আর দেশপ্রেম। এই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হয় সামরিক বাহিনীর সরাসরি তত্ত্বাবধানে, যেখানে রয়েছে সুশৃঙ্খল জীবন, মানসম্পন্ন শিক্ষা এবং সুন্দর ভবিষ্যতের প্রতিশ্রুতি। এই যাত্রায় সবচেয়ে বড় দায়িত্ব যার, সে হচ্ছে অভিভাবক নিজেই। তাঁর ত্যাগ, সময় আর ভালোবাসার ওপর ভর করে গড়ে ওঠে সন্তানের আত্মবিশ্বাস। তীব্র প্রতিযোগিতার এই পথ জয় করতে পারে সেই শিশুই, যার পাশে দাঁড়িয়ে থাকে এক বিশ্বাসী অভিভাবক আর যার মনে থাকে এক অটুট স্বপ্ন।

আপনার সন্তান কি ক্যাডেট কলেজে পড়ার স্বপ্ন দেখছে?
 

এই পথটা অনেকটাই আলাদা। নিয়মতান্ত্রিক, প্রতিযোগিতামূলক আর সম্ভাবনায় ভরা। আর সেই স্বপ্ন বাস্তবায়নে দরকার সঠিক প্রস্তুতি।

কিন্তু প্রশ্ন হচ্ছে, ২০২৬ সালে ক্যাডেট কলেজে ভর্তি পরীক্ষায় কী ধরনের প্রশ্ন আসবে? কোন বিষয়ের ওপর বেশি জোর দিতে হবে? সারা দেশে কয়টি কলেজ আছে, কোথায় অবস্থিত, আর কোথায় কত সিট? কোন বয়সে, কী যোগ্যতা নিয়ে ভর্তি হওয়া যায়?

অনেক বাবা-মা এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই দ্বিধায় পড়ে যান কোথা থেকে শুরু করবেন, কীভাবে শুরু করবেন। চলুন, ধাপে ধাপে এগিয়ে যাই। 

এখানে যা জানতে পারবেন:

  • কলেজগুলোর অবস্থান ও তালিকা
  • ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা
  • বিষয়ভিত্তিক নম্বর বিভাজন
  • ক্যাডেট কলেজ সিলেবাস ২০২৬
  • ঘরে বসে কীভাবে প্রস্তুতি নিতে পারে আপনার সন্তান


ক্যাডেট কলেজের তালিকা, অবস্থান ও প্রতিষ্ঠার তারিখ
 

বাংলাদেশের ক্যাডেট কলেজ ব্যবস্থার সূচনা হয় পাকিস্তান আমলে। তৎকালীন ব্রিটিশ এবং পাকিস্তানি সামরিক শিক্ষাব্যবস্থার আদলে, নেতৃত্ব গঠনের লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় এই প্রতিষ্ঠানগুলো। ১৯৫৪ সালে চট্টগ্রামের ফৌজদারহাটে প্রতিষ্ঠিত হয় দেশের প্রথম ক্যাডেট কলেজ “ফৌজদারহাট ক্যাডেট কলেজ”। এটি ছিল পাকিস্তানেরও প্রথম ক্যাডেট কলেজ। মূল উদ্দেশ্য ছিল সুশৃঙ্খল ও নেতৃত্বগুণসম্পন্ন নাগরিক তৈরি করা, যারা ভবিষ্যতে সেনাবাহিনীসহ জাতীয় জীবনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ১৯৭১ সালের স্বাধীনতার পর, বাংলাদেশ সরকার এই শিক্ষাব্যবস্থাকে ধরে রাখার সিদ্ধান্ত নেয় এবং ধাপে ধাপে আরো আধুনিক ও সময়োপযোগী করে তোলা হয়।

বর্তমানে বাংলাদেশে রয়েছে:
 

  • ৯ টি পুরুষ ক্যাডেট কলেজ
  • ৩ টি মহিলা ক্যাডেট কলেজ



মোট ১২টি ক্যাডেট কলেজে প্রতি বছর কম-বেশি ৬০০ জন বাছাইকৃত শিক্ষার্থী ৭ম শ্রেণিতে ভর্তি করা হয়। এর মধ্যে প্রায় ৪৫০ জন ছেলে এবং মাত্র ১৫০ জন মেয়ে ভর্তির সুযোগ পায়। কলেজগুলো বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত হয়। শুধু পড়াশোনা নয়, শৃঙ্খলা, নৈতিকতা, খেলাধুলা, নেতৃত্ব ও ব্যক্তিত্ব গঠনের ক্ষেত্রে এই প্রতিষ্ঠানগুলোর অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ।
 

নিচে বাংলাদেশের ক্যাডেট কলেজের তালিকা অবস্থান ও প্রতিষ্ঠার তারিখ উল্লেখ করা হলো:

list of cadet college by Mojaru


ক্যাডেট কলেজে ভর্তির যোগ্যতা

ভর্তির জন্য ৭ম শ্রেণিতে (Class 7) ভর্তি পরীক্ষা দিতে হয় এবং পরীক্ষার্থীকে অবশ্যই ৬ষ্ঠ শ্রেণি (Class 6) উত্তীর্ণ হতে হবে। ক্যাডেট কলেজে ভর্তি শুধু ভালো ফলাফল নয়, শারীরিক যোগ্যতাও একটি বড় বিষয়। অনেকেই জানেন না, প্রাথমিক পরীক্ষার পরে মেডিকেল ও শারীরিক ফিটনেস টেস্টে অনেক প্রার্থী বাদ পড়ে শুধুমাত্র উচ্চতা বা ওজনের কারণে। তাই সময় থাকতে এই তথ্যগুলো জানা এবং প্রস্তুতি নেওয়া অত্যন্ত জরুরি।


বয়সের যোগ্যতা


প্রতি বছর ভর্তি বিজ্ঞপ্তিতে বয়স নির্ধারণ করা হয়। সাধারণত:

  • বয়স: ভর্তি পরীক্ষার নির্ধারিত তারিখ অনুযায়ী প্রার্থীর বয়স হতে হবে ১১ থেকে ১৩.৫ বছরের মধ্যে।
     
  • উদাহরণস্বরূপ, যদি বলা হয় “১ জানুয়ারি ২০২৬ তারিখে প্রার্থীর বয়স ১৩ বছর ৬ মাস অতিক্রম করা যাবে না”, তাহলে প্রার্থীর জন্মতারিখ হতে হবে ১ জুলাই ২০১২ বা তার পরে।


উচ্চতা ও ওজন


ক্যাডেট কলেজে ভর্তির জন্য শিক্ষার্থীদের শারীরিক যোগ্যতা একটি গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে উচ্চতা ও ওজন, এই দুটি মান চিকিৎসা পরীক্ষার সময় ভালোভাবে যাচাই করা হয়। তাই আগে থেকেই একটি স্পষ্ট ধারণা থাকা গুরুত্বপূর্ণ।


উচ্চতা: ছেলে-মেয়ের ক্ষেত্রে উচ্চতার গড় মান ভিন্ন হতে পারে। সাধারণত ১১-১৩ বছর বয়সী শিক্ষার্থীদের জন্য একটি নির্দিষ্ট গড় উচ্চতা মানকে গাইডলাইন হিসেবে ধরা হয়ে থাকে। যদিও এই মান কিছুটা ভিন্ন হতে পারে, তবে উল্লেখযোগ্যভাবে কম উচ্চতা থাকলে তা মেডিকেল চেকআপে প্রভাব ফেলতে পারে।
 

ওজন: ওজন সাধারণত BMI (Body Mass Index) অনুযায়ী বয়স ও উচ্চতার সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়া উচিত। শিশুদের BMI অনুযায়ী বোঝা যায়, শিশুর ওজন তার বয়স ও উচ্চতার অনুপাতে সঠিক আছে কি না। ক্যাডেট কলেজের ভর্তি প্রক্রিয়ায় এই মান বিবেচনায় রাখা হয়।

নিচে বয়স, উচ্চতা ও ওজন সংক্রান্ত একটি বিস্তারিত সারণি দেওয়া হলো যা ক্যাডেট কলেজ ভর্তির জন্য উপযোগী হতে পারে।
 

Cadet college age, height, weight


অন্যান্য শারীরিক যোগ্যতা

  • চোখের দৃষ্টিশক্তি ঠিক থাকতে হবে।
  • দাঁতের গঠন ভালো থাকতে হবে।
  • ফুসফুসের কার্যকারিতা, হার্টবিট, শ্বাস-প্রশ্বাসের স্বাভাবিক থাকতে হবে।
  • কোনো দীর্ঘস্থায়ী রোগ বা বড় ধরনের শারীরিক ত্রুটি থাকলে তা সমস্যা হতে পারে।


ক্যাডেট ভর্তি পরীক্ষায় কোন বিষয়ে কত নম্বর?

ক্যাডেট কলেজে ৭ম শ্রেণিতে ভর্তি নেওয়া হয়, এবং ভর্তি পরীক্ষা হয় মোট ৩০০ নম্বরের। সময় ৩ ঘণ্টা… সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। পরীক্ষায় চারটি বিষয়ে প্রশ্ন থাকে: বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান অংশে ৫-৬টি বিষয়ের উপর প্রশ্ন আসতে পারে। প্রশ্নপত্র তৈরি হয় জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ষষ্ঠ শ্রেণির সিলেবাস অনুসারে। 

ভর্তি প্রক্রিয়াটি তিন ধাপে সম্পন্ন হয়: লিখিত পরীক্ষা, মৌখিক পরীক্ষা এবং স্বাস্থ্য পরীক্ষা। নিচে ভর্তি পরীক্ষার নম্বর বিভাজন উল্লেখ করা হলো:

Cadet College Syllabus


ক্যাডেট কলেজ সিলেবাস ২০২৬

ইংরেজি (১০০ নম্বর)

Grammar: Parts of Speech, Synonyms & Antonyms, Formation of Words, Articles, Number, Gender, Sentences, Tense, Right Forms of Verbs, Spellings, Change of Sentences (Assertive, Interrogative, Imperative, Exclamatory, Affirmative & Negative), Matching (Words with their Meanings), Rearrangement of Jumbled Words, Punctuation Marks & Capital Letters, Verbs (Finite, Non-finite and Modal), Formal and Informal Expressions

Guided Writing: Paragraph Writing, Dialogue Writing, Picture Description, Letter/ Application/ Email Writing, Comprehension (Seen/Unseen Text), Story Writing (From Given Outline), Argumentative Writing


গণিত (১০০ নম্বর)

বিষয়সমূহ: সংখ্যা তত্ত্ব, দ্বি-মাত্রিক বস্তু, তথ্য অনুসন্ধান ও বিশ্লেষণ, মৌলিক উৎপাদক, দৈর্ঘ্য নির্ণয়, পূর্ণ সংখ্যার জগৎ, ভগ্নাংশের ব্যবহার, অজানা রাশির জগৎ, সরল সমীকরণ, ত্রিমাত্রিক বস্তু, ঐকিক নিয়ম, শতকরা ও অনুপাত, সূত্র খুঁজে বের করা ও বোঝা, বুদ্ধিমত্তা বিষয়ক অংক


বাংলা (৬০ নম্বর)

সাহিত্য অংশ: কবিতা, গান, গল্প, প্রবন্ধ, নাটক, সাহিত্যের রূপ, বৈশিষ্ট্য ও পার্থক্য

ব্যাকরণ অংশ: ভাষা ও বাংলা ভাষা, প্রমিত ভাষা, স্বরধ্বনি, উচ্চারণ, বানান, শব্দের শ্রেণি, বচন ও লিঙ্গ, যতিচিহ্ন, প্রতিশব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, বাক্য প্রকরণ

নির্মিত অংশ: অনুচ্ছেদ/প্রবন্ধ/গল্প/সংলাপ/রোজনামচা, ভাব-সম্প্রসারণ, সারাংশ/সারমর্ম, পত্র/দরখাস্ত লিখন


সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা (৪০ নম্বর)

বিষয়সমূহ: বিজ্ঞান, ইতিহাস ও সামাজিক বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার ইতিহাস, বাংলাদেশ সশস্ত্র বাহিনী ও ক্যাডেট কলেজসমূহ, বাংলাদেশ ও বিশ্বের ভূগোল, সাম্প্রতিক ঘটনাবলি (বাংলাদেশ ও বিশ্ব), খেলাধুলা, বুদ্ধিমত্তা (IQ)
 

বিষয় ভিত্তিক সংবাদ
যোগাযোগspot_img

সর্বাধিক পঠিত