এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল মির্জাপুর ক্যাডেট কলেজ

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবারের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস.এম ফয়সাল এ তথ্য নিশ্চিত করেছেন।

চলতি বছর এই ক্যাডেট কলেজ থেকে ৪৬ জন শিক্ষার্থী এচইএসসি পরীক্ষায় অংশ নেন। তাদরে মধ্যে বিজ্ঞান বিভাগে ছিলেন ৪২ জন এবং চারজন ছিলেন মানবিক বিভাগে।

কলেজ সূত্র জানায়, এই কলেজ ৪৬ জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখে তাদের প্রত্যেকেই জিপিএ-৫ পেয়েছে। বিজ্ঞান বিভাগের ২২ জন পেয়েছেন গোল্ডেন এ প্লাস।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল এস. এম ফয়সাল বলেন, “১৯৬৩ সালে এই কলেজটি প্রতিষ্ঠিত হয়। এই অসাধারণ অর্জনের পেছনে রয়েছে একাগ্র অধ্যাবসায় ও নিষ্ঠা, কলেজ কর্তৃপক্ষের সার্বক্ষণিক তদারকি। এই কৃতিত্ব ভবিষ্যতেও ক্যাডেট কলেজের গৌরব ও ঐতিহ্যকে সমুন্নত রাখবে এমনটি আশা রাখছি।”

আরও পড়ুন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচ দিনব্যাপী ১৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান...

আরও পড়তে পারেন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচ দিনব্যাপী ১৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান...

কয়েকটি বিশেষ কারণে ক্যাডেট কলেজ হতে পারে প্রথম পছন্দ

অনেকে বলে, ক্যাডেট কলেজ মানে নিয়ম-কানুন আর ডিসিপ্লিনে বাঁধা জীবন। সকাল ৬টায় উঠে দৌড়, ঘড়ির কাটায় কাটায় চলা ক্লাস, আর টিফিনে নির্দিষ্ট খাবার। কিন্তু...

ক্যাডেট কলেজ ভর্তি প্রস্তুতি – যা যা জানা দরকার

ক্যাডেট ভর্তি পরীক্ষা নিয়ে চিন্তিত? জেনে নাও ক্যাডেট কলেজের ভর্তি প্রস্তুতিতে তোমার যা যা জানা দরকার তার সবকিছু। সব বাবা-মার ভাবনা একরকম হয় না।...