জয়পুরহাটে গার্লস ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন

জয়পুরহাট, ১১ ডিসেম্বর, ২০২৩ (বাসস): আড়ম্বরপূর্ণ ও আনন্দঘন পরিবেশে কবুতর উড়ানো ও মশাল প্রজ্জ্লনের মাধ্যমে আজ সোমবার সকাল ১০টায় উদ্বোধন কর হলো জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের চার দিনব্যাপী ১৬তম আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের অধ্যক্ষ মোঃ রফিকুল ইসলাম। মশাল প্রজ্জলনের মাধ্যমে তিনি ১৬তম আন্তঃহাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন। এ সময় ক্যাডেটদের সুসজ্জিত কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ আবু হেনা মোঃ মিজানুর রহমান, কলেজ এ্যাডজুটেন্ট মেজর লুৎফুন নাহার মাসুমা এবং অন্যান্য কর্মকর্তা ও অনুষদ সদস্যবৃন্দ এবং অভিভাবকরা। ক্যাডেট কলেজের চার দিনব্যাপী আন্তঃ হাউস বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে তিনটি হাউসের ১০০ জন ক্যাডেট অংশগ্রহণ করছে ।


ক্যাডেটদের প্রতিযোগিতা ছোটদল ও বড়দল এ দুইটি ভাগে বিভক্ত রয়েছে। দুইটি দলে মোট ইভেন্ট সংখ্যা ২৯টি। এর মধ্যে ফিল্ড ইভেন্ট ১২টি এবং ট্রাক ইভেন্ট ১৭টি। প্রতিযোগিতার সমাপ্তী হবে ১৪ ডিসেম্বর ২০২৩। জেনারেল অফিসার কমান্ডিং এবং এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া, বগুড়া সেনানিবাস মেজর জেনারেল মোঃ খালেদ-আল-মামুন, পিবিজিএম, এনডিসি, পিএসসি, বিজয়ী ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করবেন বলে আশা করা যাচ্ছে ।

আরও পড়ুন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচ দিনব্যাপী ১৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান...

আরও পড়তে পারেন

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা

পাঁচ দিনব্যাপী ১৮তম আন্ত:হাউজ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা শুরু হয়েছে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজে। রোববার (২১ ডিসেম্বর) সকালে মশাল প্রজ্জলনের মাধ্যমে প্রতিযোগিতার উদ্বোধন করেন প্রধান...

এইচএসসিতে শতভাগ জিপিএ-৫ পেল মির্জাপুর ক্যাডেট কলেজ

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ সাফল্যের ধারাবাহিকতা অব্যাহত রেখেছে। এবারের এইচএসসি পরীক্ষায় এই শিক্ষা প্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ...

কয়েকটি বিশেষ কারণে ক্যাডেট কলেজ হতে পারে প্রথম পছন্দ

অনেকে বলে, ক্যাডেট কলেজ মানে নিয়ম-কানুন আর ডিসিপ্লিনে বাঁধা জীবন। সকাল ৬টায় উঠে দৌড়, ঘড়ির কাটায় কাটায় চলা ক্লাস, আর টিফিনে নির্দিষ্ট খাবার। কিন্তু...