― Advertisement ―

spot_img

যে নারী শিশুটির প্রাণ বাঁচিয়েছিলেন, সেই শিশুই বাঁচালেন তার স্বামীকে

কখনো কখনো জীবনের কিছু ঘটনা এতটাই অবিশ্বাস্যভাবে একে অপরের সঙ্গে জড়িয়ে যায় যে, সেগুলোকে নিছক কাকতাল বলে মেনে নেওয়াও কঠিন হয়ে পড়ে। সময়ের ব্যবধান,...
Homeবৃত্তের বাইরেক্যাডেটস নিউজএইচএসসির ফল: জেলার শীর্ষে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

এইচএসসির ফল: জেলার শীর্ষে জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ

এইচএসসি পরীক্ষায় এ বছর পাশের হারে জয়পুরহাট গালর্স ক্যাডেট কলেজ জেলার শীর্ষস্থান অর্জন করেছে। এই কলেজ থেকে ৫৯ পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই গোল্ডেন জিপিএ-৫ পেয়েছে। 

এবার জয়পুরহাট সরকারি কলেজের মোট ১১৯৩ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ১১৮২ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৮ জন। পাশের হার ৯৯.০৮ শতাংশ। এছাড়াও জয়পুরহাট সরকারি মহিলা কলেজের মোট ৭১০ জন পরীক্ষার্থীর মধ্যে পাশ করেছে ৬৭১ জন। জিপিএ-৫ পেয়েছে ১৭২ জন। আর পাশের হার ৯৪.৫০ শতাংশ।

জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজ কর্তৃপক্ষ জানায়, এ সাফল্য বিগত কয়েক বছর ধরে অর্জিত ধারাবাহিক সাফল্যের অংশ। ক্যাডেট কলেজ পরিচালনা পরিষদের সঠিক দিকনির্দেশনা এবং কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলামের সুযোগ্য তত্ত্বাবধানে এ ঈর্ষণীয় সাফল্য এসেছে।

পরীক্ষার্থীরা তাদের এ সাফল্যের পেছনে কলেজ কর্তৃপক্ষ, শিক্ষক এবং বিশেষভাবে তাদের অভিভাবকদের সহযোগিতার কথা উল্লেখ করেন। কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম আশাপ্রকাশ করেন জয়পুরহাট গার্লস ক্যাডেট কলেজের এ সাফল্য ভবিষ্যতেও অক্ষুন্ন থাকবে।