প্রধান উপদেষ্টার সঙ্গে সন্ধ্যায় বৈঠক করবেন তারেক রহমান

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় প্রধান উপদেষ্টার বাসভবন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের মধ্যে এই সাক্ষাতের কথা রয়েছে। যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের এই আনুষ্ঠানিক সাক্ষাৎ কৌতূহল তৈরি করেছে। তাদের মধ্যে কী নিয়ে আলোচনা হবে!

প্রধান উপদেষ্টার কার্যালয় ও বিএনপি সূত্রে জানা গেছে, তাদের মধ্যে বৈঠকে দেশের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় সংসদ নির্বাচন ও গণভোটের বিষয়টি আলোচনায় প্রাধান্য পেতে পারে। বৈঠকে তারেক রহমানের সঙ্গে বিএনপির আরো একাধিক নেতা যুক্ত হতে পারেন।

গত বছরের ১৩ জুন লন্ডনের ডরচেস্টার হোটেলে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও বিএনপির তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে একটি বৈঠক হয়। ওই বৈঠকে ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানসহ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এসেছিল। ওই বৈঠক শেষে উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি প্রদান করেন।

পরবর্তীতে গত ২৫ ডিসেম্বর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে প্রধান উপদেষ্টার সঙ্গে তার ফোনালাপ হয়। ওই ফোনালাপে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার জন্য তারেক রহমান প্রধান উপদেষ্টাকে ধন্যবাদ জানান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ইন্তেকাল করার পর গত ৩১ ডিসেম্বর সংসদের দক্ষিণ প্লাজা ও মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত জানাজার সময় প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের দেখা হয়। তবে দেশে ফেরার পর আজকের সাক্ষাৎটি হতে যাচ্ছে প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের আনুষ্ঠানিক বৈঠক।

আরও পড়ুন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

আরও পড়তে পারেন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

টিএফআই সেলে গুমের মামলা: শেখ হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ ১৩ অক্টোবর

র‍্যাবের টাস্কফোর্স ফর ইন্টারোগেশন (টিএফআই) সেলে গুম করে রাখার অভিযোগে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১৭ আসামির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের পরবর্তী দিন নির্ধারণ...

ইসলামী বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার

কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বাংলা ও ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইসিটি) বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তিন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়েছে। একই সঙ্গে ঘটনার...