গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরের মনিরামপুরের হাজিরহাট বাজারে উদ্বোধন হলো মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট। মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার অধীনে এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পিয়াল এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এই আউটলেটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।
জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার প্রিন্সিপাল অফিসার ও শাখা ব্যবস্থাপক মোঃ জাহিদ হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের এজেন্ট ব্যাংকিং ডিভিশনের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অমৃত কুমার ঘোষ, ঝিকরগাছা শাখার ক্যাশ অফিসার সোহেল রানা সরকার এবং এজেন্ট ব্যাংকিং কর্মকর্তা মোঃ আরাফাত হোসাইন শান্ত। এ সময় স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী বক্তৃতায় অতিথিরা বলেন, “হাজিরহাট ও এর আশেপাশের অঞ্চলের মানুষকে এখন আর ব্যাংকিং সেবার জন্য দূরে যেতে হবে না। পিয়াল এন্টারপ্রাইজের এই এজেন্ট পয়েন্টের মাধ্যমে স্থানীয় সাধারণ মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী এবং প্রবাসীদের পরিবার ঘরের কাছেই মূল ব্যাংকের সকল সুবিধা পাবেন।”

উপস্থিত জনসাধারণের যে সব প্রশ্ন ছিল তার উত্তর দিয়েছে কর্মকর্তারা। তাদের প্রধান প্রশ্ন ছিল এজেন্ট ব্যাংকিং কী এবং কীভাবে কাজ করে? এর জবাবে কর্মকর্তারা জানান এজেন্ট ব্যাংকিং হলো মূল ব্যাংকের কোনো শাখা ছাড়াই ব্যাংক নির্ধারিত বিশ্বস্ত এজেন্টের মাধ্যমে প্রত্যন্ত বা বাজার এলাকায় ব্যাংকিং সেবা দেওয়ার একটি আধুনিক ব্যবস্থা। এটি সম্পূর্ণ ডিজিটাল এবং বায়োমেট্রিক (আঙুলের ছাপ) প্রযুক্তিতে কাজ করে। গ্রাহক যখন এই পয়েন্টে লেনদেন করবেন, তখন আঙুলের ছাপে তার পরিচয় নিশ্চিত করা হয় এবং সাথে সাথে গ্রাহকের মোবাইলে ব্যাংকের কেন্দ্রীয় সার্ভার থেকে একটি নিশ্চিতকরণ এসএমএস চলে যায়। ফলে এটি শতভাগ নিরাপদ এবং জালিয়াতিমুক্ত।
হাজিরহাট পয়েন্টে গ্রাহকরা যেসব সুবিধা পাবেন:
হাজিরহাট বাজারের ‘পিয়াল এন্টারপ্রাইজ’ এজেন্ট পয়েন্ট থেকে গ্রাহকরা সরাসরি ব্যাংকে না গিয়েও মূল ব্যাংকের প্রায় সব সুবিধা পাবেন, যার মধ্যে রয়েছে:
- নতুন অ্যাকাউন্ট খোলা: হাতের আঙুলের ছাপ দিয়ে মাত্র কয়েক মিনিটে সঞ্চয়ী (Savings) বা চলতি (Current) হিসাব খোলা।
- টাকা জমা ও উত্তোলন: দেশের যেকোনো প্রান্ত থেকে সহজে টাকা জমা দেওয়া এবং কোনো ঝামেলা ছাড়াই নগদ টাকা তোলা।
- ডিপিএস ও এফডিআর: ভবিষ্যৎ সঞ্চয়ের জন্য ডিপিএস (DPS) এবং ফিক্সড ডিপোজিট (FDR) করার সুবিধা।
- সহজ রেমিট্যান্স: বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্স বা প্রবাসীদের টাকা মুহূর্তের মধ্যে কোনো বাড়তি চার্জ ছাড়া সংগ্রহ করা।
- ইউটিলিটি বিল: বিদ্যুৎ, গ্যাস ও অন্যান্য সেবার বিল সহজে পরিশোধের ব্যবস্থা।
গ্রাহক সেবায় মধুমতি ব্যাংক
২০১৩ সালে কার্যকলাপে আসা মধুমতি ব্যাংক পিএলসি শুরু থেকেই দেশের ব্যাংকিং খাতে এর স্বচ্ছতা, আধুনিক প্রযুক্তি এবং গ্রাহক-বান্ধব সেবার জন্য বেশ প্রশংসিত। ব্যাংকটির ডিজিটাল ব্যাংকিং সেবা ‘মধুমতি ডিজিটাল আমব্রেলা’ এবং দেশব্যাপী বিস্তৃত এজেন্ট ব্যাংকিং নেটওয়ার্ক দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষদের আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনছে। দেশের অন্যতম শীর্ষস্থানীয় এই বেসরকারি ব্যাংকটি গ্রাহকদের আমানতের সর্বোচ্চ নিরাপত্তা, দ্রুত ঋণ সুবিধা এবং রেমিট্যান্স বিতরণে অত্যন্ত বিশ্বস্ত ও নির্ভরযোগ্য একটি নাম।
হাজিরহাটে নতুন এই এজেন্ট পয়েন্ট চালুর মাধ্যমে অত্র এলাকার অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট সকলে।








