― Advertisement ―

spot_img

গ্লাভস পরা এক গোলমেশিন!

চলছে ফুটবল বিশ্বকাপ। চারদিকে শুধু পছন্দের দল আর প্রিয় খেলোয়াড়দের নিয়ে মাতামাতি, তর্ক-বিতর্ক আর আলোচনা-সমালোচনার ঝড়। কেউ মেতে আছেন স্ট্রাইকারদের গোল করার জাদুতে, আবার...
Homeখেলাধুলাগ্লাভস পরা এক গোলমেশিন!

গ্লাভস পরা এক গোলমেশিন!

চলছে ফুটবল বিশ্বকাপ। চারদিকে শুধু পছন্দের দল আর প্রিয় খেলোয়াড়দের নিয়ে মাতামাতি, তর্ক-বিতর্ক আর আলোচনা-সমালোচনার ঝড়। কেউ মেতে আছেন স্ট্রাইকারদের গোল করার জাদুতে, আবার কেউ হিসাব কষছেন কার দলের ডিফেন্স কত বেশি শক্ত। এরই মাঝে প্রতিটা ম্যাচেই আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসছেন গোলরক্ষকেরা। কার হাতের গ্লাভস কত বেশি নিখুঁত, কে সেরা বাজপাখি—তা নিয়ে ফুটবলপ্রেমীদের মতভেদের শেষ নেই।তবে এই গোল ঠেকানোর মহোৎসবের মাঝে, সবার চেয়ে একদম আলাদা একজন মানুষের কথা বারবার মনে পড়ে। যার যার মতামত যাই হোক না কেন, আমার চোখে ফুটবল ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর আর প্রিয় গোলরক্ষক হলেন ‘রোজারিও চেনি’ (রোগেরিও সেনি)।তিনি ফুটবল মাঠে শুধু জাল পাহারা দেওয়ার জন্য দাঁড়াতেন না। গোলপোস্টের নিচে দাঁড়িয়ে গোল ঠেকানো তো ওনার নিয়মিত কাজ ছিলই, কিন্তু ওনার আসল ম্যাজিক শুরু হতো যখন তিনি গ্লাভস হাতে পোস্ট ছেড়ে প্রতিপক্ষের বক্সের দিকে এগিয়ে যেতেন।

চেনি কেবল গোল ঠেকাননি, তিনি গোল করেছেন! আর সেটা দু-একটা নয়, ক্যারিয়ারজুড়ে ওনার করা গোলের সংখ্যা অবিশ্বাস্য—১৩১টি!ভাবা যায়? একজন গোলকিপার হয়েও তিনি পেনাল্টি আর ফ্রি-কিক থেকে যেভাবে নিখুঁত সব গোল করতেন, তা অনেক নামী-দামী স্ট্রাইকারদের জন্যও আজীবন এক স্বপ্নের ব্যাপার। জালের এক প্রান্ত আগলে রেখে অন্য প্রান্তের জাল কাঁপানোর এই অবিশ্বাস্য কীর্তি ফুটবল দুনিয়ায় আর কেউ কখনো দেখাতে পারেনি।ইতিহাসে অনেক গ্রেট গোলকিপার এসেছেন এবং আসবেন, কিন্তু গোলপোস্টের নিচে দাঁড়িয়ে গোল করার এমন অনবদ্য আনন্দ যিনি উপহার দিয়েছেন, ফুটবল রোমান্টিকদের হৃদয়ে তিনি সবসময় এক অনন্য উচ্চতায় থাকবেন। চেনি শুধু একজন গোলরক্ষক ছিলেন না, তিনি ছিলেন গ্লাভস পরা এক গোলমেশিন!


তাঁর করা মোট ১৩১টি গোলের মধ্যে ৬১টি সরাসরি ফ্রি-কিক এবং ৭০টি পেনাল্টি থেকে এসেছে। তিনি ব্রাজিলের জাতীয় দলের হয়ে ১৭টি ম্যাচ খেলেছেন এবং ২০০২ সালের বিশ্বকাপ জয়ী ব্রাজিল দলের সদস্য ছিলেন। আন্তর্জাতিক ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলদাতা হলেন ইরানের আলী দায়ী। এই ফুটবলার ক্যারিয়ারে মোট ১০৯ গোল করেছেন ইরানের জার্সি গায়ে। অথচ ব্রাজিলের গোলরক্ষক রোজারিও চেনির ক্যারিয়ার গোলসংখ্যা ১৩১টি। আর এটিই ফুটবল ইতিহাসে গোলরক্ষকদের মধ্যে সর্বোচ্চ গোলের রেকর্ড। তবে চেনির কোনো গোলই ব্রাজিলের জার্সি গায়ে আসেনি।

ব্রাজিলিয়ান ক্লাব সাও পাওলোতে ক্যারিয়ারের ২৫ বছর কাটিয়েছেন রোজারিও চেনি। আর প্রতিটি গোল করেছেন সাও পাওলোর হয়ে। এই ১৩১ গোলের মধ্যে ৬১টি সরাসরি ফ্রি কিক এবং ৭০টি স্পট কিক থেকে করেছেন চেনি।

এর মধ্যে কোপা লিবার্তোদোরেসের মতো আসরে আছে তাঁর ১৪ গোল। এমনকি ব্রাজিলিয়ান লিগেও আছে ৬৫ গোলের মতো। এই গোলরক্ষক ৫ ম্যাচে জোড়া গোলের দেখাও পেয়েছেন।