এশিয়ান গেমসে লিটনের চোখ সোনার পদকে

এশিয়ান গেমসে বাংলাদেশ নারী ক্রিকেট দলের যাত্রা শেষ হয়েছে। এবার মাঠে নামার অপেক্ষায় পুরুষ ক্রিকেট দল। এশিয়ান গেমসে অংশ নিতে আগামীকাল জাপানের উদ্দেশে ঢাকা ছাড়বে লাল-সবুজের দল। অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেবেন লিটন কুমার দাস। দেশ ছাড়ার আগে জাতীয় দলের এই ওপেনার জানিয়েছেন, শুধু পদক জেতা নয়, এশিয়ান গেমসে চ্যাম্পিয়ন হয়ে সোনার পদক অর্জন করাই তাঁদের প্রধান লক্ষ্য।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এশিয়ান গেমসের গুরুত্ব তুলে ধরেন লিটন দাস। তিনি বলেন, দ্বিপক্ষীয় সিরিজে দলগুলোর মূল লক্ষ্য থাকে ট্রফি জয়। তবে এ ধরনের বড় বহুক্রীড়াযজ্ঞে স্বর্ণপদক জয়ের গুরুত্ব আলাদা। এশিয়ান গেমস নিয়মিত হয় না এবং কয়েক বছর পরপর অনুষ্ঠিত হওয়ায় ক্রিকেটারদের মধ্যেও এটি ঘিরে বাড়তি আগ্রহ ও রোমাঞ্চ রয়েছে। দলের প্রত্যেক খেলোয়াড়ই সেরা হওয়ার লক্ষ্য নিয়ে মাঠে নামবেন বলে জানান তিনি।

এবারই প্রথম এশিয়ান গেমসে খেলার সুযোগ পাচ্ছেন লিটন। জাতীয় দলের হয়ে নিয়মিত আন্তর্জাতিক ক্রিকেট খেললেও এমন বৃহৎ ক্রীড়া আসরে দেশের প্রতিনিধিত্ব করাকে বিশেষ সুযোগ হিসেবে দেখছেন তিনি। লিটন বলেন, দেশের হয়ে নিয়মিত খেলাটা যেমন গর্বের, তেমনি এশিয়ান গেমসের মঞ্চে দেশের জন্য সোনার পদক জয় করা যেকোনো অ্যাথলেটের জন্যই বড় স্বপ্ন। দলের অন্য খেলোয়াড়দের মধ্যেও এ নিয়ে ইতিবাচক উদ্দীপনা রয়েছে।

এশিয়ান গেমসে নিজেদের সেরাটা দিতে দেশের মাটিতে নিবিড় প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ দল। মূল প্রতিযোগিতায় নামার আগে নিজেদের মধ্যে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচও খেলেছেন ক্রিকেটাররা। প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট লিটন জানান, দুটি ম্যাচের মাধ্যমে দলের ঘাটতিগুলো চিহ্নিত করে সেগুলো শুধরে নেওয়ার সুযোগ হয়েছে।

সামগ্রিক প্রস্তুতি ভালো হওয়ায় এখন দলের সামনে লক্ষ্য পরিষ্কার—ফাইনালে ওঠা এবং সেখানে জয় তুলে নিয়ে সোনার পদক নিশ্চিত করা।

আরও পড়ুন

মেসির ফুটবল সাম্রাজ্যে যুক্ত হলো এলদেনসে

0
স্প্যানিশ ফুটবলে এবার মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। বেশ কিছুদিন ধরেই স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে কেনার প্রক্রিয়া চলছিল।...

আরও পড়তে পারেন

মেসির ফুটবল সাম্রাজ্যে যুক্ত হলো এলদেনসে

স্প্যানিশ ফুটবলে এবার মালিক হিসেবে নতুন অধ্যায় শুরু করলেন লিওনেল মেসি। বেশ কিছুদিন ধরেই স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব ক্লাব দেপোর্তিভো এলদেনসে কেনার প্রক্রিয়া চলছিল।...

রিজওয়ানের ফোন জব্দ ঘিরে ধোঁয়াশা, ফিক্সিং সন্দেহ নাকি ভিন্ন কোনো তদন্ত

পাকিস্তানের সাবেক অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের ব্যক্তিগত ফোন জব্দের ঘটনা নিয়ে তৈরি হয়েছে নানা প্রশ্ন। কোনো লিখিত নোটিশ, অভিযোগপত্র, চার্জশিট, পরোয়ানা কিংবা ফোন জব্দের কারণ...

মালয়েশিয়ার কাছে বড় হারে আসিয়ান কাপ শুরু বাংলাদেশের

শুরুটা ছিল হতাশার। প্রথমার্ধেই দুই গোল হজম করে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে যায় বাংলাদেশ। বিরতির পর আক্রমণে ফেরার চেষ্টা এবং কয়েকটি ভালো সুযোগ তৈরি...