‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়ে কর্মসূচি পালন ওয়াশিংটন ডিসি বিএনপির

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের কথা তুলে ধরেছেন। আর এই নীতির প্রতি সমর্থনে কর্মসূচি পালন করেছে ওয়াশিংটন ডিসি বিএনপি। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউইয়র্কে মতবিনিময় সভা ও রোড শো করে ওয়াশিংটন ডিসি বিএনপি।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ওয়াশিংটন ডিসি সভাপতি (ভারপ্রাপ্ত) কাজী মোস্তাফিজুর রহমান। সংগঠনের সাধারণ সম্পাদক জাকির হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মজনু মিয়া, জাহিদ খান, মোশাররফ হোসেন ও মোখলেসুর রহমান। এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তুহিন, সৈয়দ সালেহ মনসুর পরশ ও মোহাম্মদ সালাহউদ্দিন ভূঁইয়া এবং সাংগঠনিক সম্পাদক (ভারপ্রাপ্ত) আবদুল মুক্তাদির।

সভায় আরো বক্তব্য রাখেন সহ-সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর খান ও জহিরুল ইসলাম, প্রচার সম্পাদক রেজওয়ান আনসারী পল্লব প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন ওয়াশিংটন ডিসি বিএনপির সদস্য সাঈদ ইউসুফ, আনোয়ার মাহমুদ, মো. আলী হায়দার, আনসার আহমেদ, তৌফিকুল ইসলাম, রেজাউল করিম, গোলাম ফারুকী কিরণ, শফিকুল ইসলাম মোল্লা, তালহা রহমান, এনায়েত খাঁন, আলাউদ্দিন ও নেসার আহম্মেদ।

ওয়াশিংটন ডিসি বিএনপি সাধারণ সম্পাদক জাকির হোসাইন তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের মাধ্যমে নেতাকর্মীদের মাঝে নতুনভাবে উদ্দীপনা সৃষ্টি হয়েছে। আমরা ওয়াশিংটন ডিসি বিএনপি ঐক‍্যবদ্ধ আছি। প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমরা বাংলাদেশের জন‍্য কাজ করতে চাই। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা প্রধানমন্ত্রীর পাশে বাংলাদেশের পাশে আছি। প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করতে বিএনপিকে শক্তিশালী করতে আমরা সবসময় প্রস্তুত আছি। সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ প্রত‍্যয়ে আমরা কাজ করছি।

ওয়াশিংটন ডিসি বিএনপির সহ সভাপতি মজনু মিয়া তার বক্তব্যে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান নিউইয়র্কে অবস্থানকালীন আমরাও নিউইয়র্কে অবস্থান করছি। আমরা যুক্তরাষ্ট্রে থাকলেও সবসময় বাংলাদেশের পাশে আছি। বাংলাদেশকে এগিয়ে নিতে আমরা সর্বাত্মকভাবে কাজ করছি। বিএনপিকে শক্তিশালী করতে আমরা সবাই ঐক্যবদ্ধ আছি।

আরও পড়ুন

জার্মানির বার্লিনে নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

একটি স্বাধীন ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করেছে গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন জার্মানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধনে দেশটিতে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ইত্যাদি) সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

আরও পড়তে পারেন

জার্মানির বার্লিনে নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

একটি স্বাধীন ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করেছে গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন জার্মানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধনে দেশটিতে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ইত্যাদি) সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বার্মিংহামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (র.) এর ওফাত বার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে কাসিদা বুরদাহ শরিফের খতম অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০...

সৌদি আরব যাওয়ার আগে সাবধান! ওমরাহ ও ভ্রমণে ৮ ধরনের অভিনব প্রতারণার ফাঁদ

ওমরাহ পালন কিংবা পর্যটনের উদ্দেশ্যে যারা সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এক চরম সতর্কবার্তা দিয়েছেন সম্প্রতি দেশটি ভ্রমণ করে আসা এক বাংলাদেশি প্রবাসী। পবিত্র মক্কা ও মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহর ভ্রমণের ১৪ দিনে তিনি অন্তত ৮টি ভিন্ন ভিন্ন কৌশল ও অভিনব প্রতারণার (স্ক্যাম) মুখোমুখি হয়েছেন। তার এই তিক্ত অভিজ্ঞতা নতুন ভ্রমণকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে সামনে এসেছে।