ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে বার্মিংহামে কাসিদায়ে বুরদাহ পাঠ অনুষ্ঠিত

যুক্তরাজ্যের বার্মিংহামে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে হযরত বড়পীর আব্দুল কাদির জিলানী (র.) এর ওফাত বার্ষিকী ফাতেহা-ই-ইয়াজদহম উপলক্ষ্যে কাসিদা বুরদাহ শরিফের খতম অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) বাদ ইশা বার্মিংহামস্থ সিরাজাম মুনিরা জামে মসজিদ অ্যান্ড এডুকেশন সেন্টারে এর আয়োজন করা হয়। অনুষ্ঠানে কাসিদা বুরদাহ শরিফ পাঠ, মিলাদ মাহফিল ও ধর্মীয় আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খ সৈয়দ ফাদি জুবা ইবনে আলী আল-হাসানি, শায়খ সৈয়দ মুনিস খলিফা আল-জিলানি এবং শায়খ সৈয়দ ওমর আর-রিফাঈ আল-শামী।

এ সময় স্থানীয় মুসলিম কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন। কাসিদা বুরদাহ শরিফ পাঠের মাধ্যমে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা প্রকাশ করা হয়।

অনুষ্ঠানে বক্তারা ইসলামী মূল্যবোধ, মহানবী (সা.) এর প্রতি ভালোবাসা এবং ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। শেষে মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া করা হয়।

আরও পড়ুন

‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়ে কর্মসূচি পালন ওয়াশিংটন ডিসি বিএনপির

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের কথা তুলে ধরেছেন। আর এই নীতির...

আরও পড়তে পারেন

‘সবার আগে বাংলাদেশ’ প্রত্যয়ে কর্মসূচি পালন ওয়াশিংটন ডিসি বিএনপির

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১ তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান তার ভাষণে ‘সবার আগে বাংলাদেশ: সবার জন্য বাংলাদেশ’ প্রত্যয়ের কথা তুলে ধরেছেন। আর এই নীতির...

জার্মানির বার্লিনে নোয়াখালী বিভাগ চাই’ দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত

একটি স্বাধীন ৯ম প্রশাসনিক বিভাগ হিসেবে ঘোষণার দাবিতে জার্মানির রাজধানী বার্লিনের বাংলাদেশ দূতাবাসের সামনে মানববন্ধন করেছে গ্রেটার নোয়াখালী এসোসিয়েশন জার্মানি। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই মানববন্ধনে দেশটিতে বসবাসরত বৃহত্তর নোয়াখালী অঞ্চলের (নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী ইত্যাদি) সাধারণ মানুষ, শিক্ষার্থী ও বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেন।

সৌদি আরব যাওয়ার আগে সাবধান! ওমরাহ ও ভ্রমণে ৮ ধরনের অভিনব প্রতারণার ফাঁদ

ওমরাহ পালন কিংবা পর্যটনের উদ্দেশ্যে যারা সৌদি আরব যাওয়ার পরিকল্পনা করছেন, তাদের জন্য এক চরম সতর্কবার্তা দিয়েছেন সম্প্রতি দেশটি ভ্রমণ করে আসা এক বাংলাদেশি প্রবাসী। পবিত্র মক্কা ও মদিনাসহ সৌদি আরবের বিভিন্ন শহর ভ্রমণের ১৪ দিনে তিনি অন্তত ৮টি ভিন্ন ভিন্ন কৌশল ও অভিনব প্রতারণার (স্ক্যাম) মুখোমুখি হয়েছেন। তার এই তিক্ত অভিজ্ঞতা নতুন ভ্রমণকারীদের জন্য একটি বড় সতর্কবার্তা হিসেবে সামনে এসেছে।