শিশুকে ধর্ষণচেষ্টায় ১০ বছরের কারাদণ্ড

ফরিদপুরের নগরকান্দায় মাদরাসা ছাত্রীকে ধর্ষণচেষ্টার দায়ে মিরাজ শেখ (৩৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামিমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত মিরাজ শেখ আদালতে উপস্থিত ছিলেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি একজন খারাপ প্রকৃতির লোক। ২০২৩ সালের ২৮ আগস্ট দুপুর ১২টার দিকে ভিকটিম আসামির বাড়ির সামনে খেলছিল। এ সময় সুকৌশলে তাকে ঘরের ভেতরে ডেকে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মিরাজ শেখ। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে নগরকান্দা থানায় মামলা করেন।

পরে নগরকান্দা থানার এসআই মনিরুজ্জামান মামলাটি তদন্ত করে মো. মিরাজ শেখকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘদিন সাক্ষ্য-প্রমাণ গ্রহণ শেষে বুধবার আদালত এ রায় ঘোষণা করেন।

রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া রতন বলেন, মিরাজ শেখের বিরুদ্ধে আনা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় আদালত তাকে সাজা দিয়েছেন। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তুষ্ট।

আরও পড়ুন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

আরও পড়তে পারেন

তেঁতুলিয়া সীমান্তে ভারতে প্রবেশের চেষ্টা, বিজিবির হাতে আটক ৪

পঞ্চগড়ের তেঁতুলিয়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা করার সময় চার তরুণকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (৬ অক্টোবর) ভোরে উপজেলার শারিয়ালজোত...

মধুমতি ব্যাংক ঝিকরগাছা শাখার অধীনে হাজিরহাট এজেন্ট পয়েন্টের জমকালো উদ্বোধন

গ্রাহকদের দোরগোড়ায় আধুনিক ও নিরাপদ ব্যাংকিং সেবা পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে যশোরের মনিরামপুরের হাজিরহাট বাজারে উদ্বোধন হলো মধুমতি ব্যাংক পিএলসির নতুন এজেন্ট ব্যাংকিং পয়েন্ট। মধুমতি ব্যাংকের ঝিকরগাছা শাখার অধীনে এবং স্থানীয় ব্যবসায়িক প্রতিষ্ঠান ‘পিয়াল এন্টারপ্রাইজ’-এর পরিচালনায় আজ ২৭ সেপ্টেম্বর ২০২৬ (রবিবার) এই আউটলেটটির আনুষ্ঠানিক পথচলা শুরু হয়।

ঝিনাইদহে ককটেল সদৃশ বস্তু উদ্ধার

ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্টের সামনে একটি ব্যাগ থেকে ককটেল সদৃশ দুটি বস্তু উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে স্থানীয় এক ফল ব্যবসায়ীর...